প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৫:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
রাতের আঁধারে কৃষক মো: ছিদ্দিক আকনের ২টি গরু চুরি হওয়ার অভিযোগ।
ভান্ডারিয়া প্রতিনিধি
রাতের আঁধারে কৃষক মো: ছিদ্দিক আকনের ২টি গরু চুরি হওয়ার অভিযোগ।
১৪ই জানুয়ারি (বুধবার) দিবাগত রাতে ভান্ডারিয়ার আমানউল্লাহ কলেজের পিছনে সাহেবের খালের পারে মো: ছিদ্দিক আকনের গোয়াল ঘরের তালা ও গরুর গায়ের শিকল ভেঙে তাহার এই গরু দুটি নিয়ে যায় অজ্ঞাত চোরের দল।
মো: ছিদ্দিক আকন একজন নিম্ন মধ্যবিত্ত কৃষক পরিবার। তাহার কষ্ট অর্জিত শেষ সম্বল এই গরু দুটি হারিয়ে এখন দিশেহারা।
উল্লেখ্যঃ- গত বছর ওই এলাকার একাধিক বাড়ির থেকে ২৫/৩০টি গরু চুরি হয়ে যায়। যাহা আজও সন্ধান পাওয়া যায়নি। এভাবে গরু চুরি হয়ে গেলে গৃহস্থলী ও কৃষকরা সর্বস্বান্ত হয়ে পড়বে, যাহা এলাকায় অর্থনৈতিক সংকট ও দারিদ্রতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ।
এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক : এইচ এম জুয়েল
Copyright © 2026 দৈনিক তৃণমূল সংবাদ. All rights reserved.