প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৪:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১২:০৩ অপরাহ্ণ
জাতীয় সাংবাদিক সংস্থা” ভান্ডারিয়া উপজেলা কমিটি গঠন হয়েছে” জুয়েল- সভাপতি ** তরিকুল- সম্পাদক।।

জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
এইচ এম জুয়েল ( মোহনা টিভি ও দৈনিক ভোরের কাগজ ) কে সভাপতি এবং মোঃ তরিকুল ইসলাম ( একাত্তর টিভি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ) কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর জেলা শাখার দ্বি-বির্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন এর স্বাক্ষরে এ কমিটি অনুমোদিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন
সহ-সভাপতি টি এম মনোয়ার হোসেন পলাশ (দৈনিক আমার সংবাদ),সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম মল্লিক (দৈনিক ইনকিলাব), সহ-সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান সজিব (দৈনিক ইত্তেফাক), কোষাধ্যক্ষ মোঃ মহিববুল্লাহ হাওলাদার (দৈনিক বাংলদেশে সমাচার), দপ্তর সম্পাদক মোঃ শফিউল ইসলাম রনি (দৈনিক সময়ের বার্তা), প্রচার
ও প্রকাশনা সম্পাদক মোঃ মাঈনুল ইসলাম (দৈনিক সংবাদ সকাল), ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ অনিক রহমান আব্দুল্লাহ (দৈনিক মানবাধীকার প্রতিদিন),
নির্বাহী সদস্যরা হলেন মোঃ মনির হোসেন কাজী (দৈনিক প্রতিদিনের সংবাদ), মোঃ জাকির হোসেন কাজী (দৈনিক সুন্দরবন)
মোঃ মাসুম বিল্লাহ (দৈনিক নতুন সময়)
আকাইদুল ইসলাম সহাদ (বাঙ্গালী বার্তা)।
এই কমিটিকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজ ও সাংবাদিক মহল।
সম্পাদক ও প্রকাশক : এইচ এম জুয়েল
Copyright © 2026 দৈনিক তৃণমূল সংবাদ. All rights reserved.