ভান্ডারিয়া প্রতিনিধিঃ
নেদারল্যান্ডস সরকারের সহায়তায় ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় "জাগো – ফর আ জাস্ট ওয়ার্ল্ড" কর্মসূচির অধীনে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে যুব ঐক্য সমাজ কল্যাণ পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এছাড়াও সভায় স্থানীয় সরকার প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ, তরুণ প্রতিনিধি এবং নারী অংশগ্রহন'কারীরা। আলোচকরা সমাজে প্রচলিত লিঙ্গ'বৈষম্যমূলক ধ্যানধারণা ও নারীর প্রতি সহিংসতার কারণ, প্রভাব এবং তা প্রতিরোধে করণীয় নিয়ে মতবিনিময় করেন।
সভায় তরুণ ও নারী অংশগ্রহণকারীরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে নিজেদের ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, কমিউনিটি পর্যায়ে জেন্ডার সমতা প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা হ্রাস এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : এইচ এম জুয়েল