প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৫:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ণ
পিরোজপুরে বিশিষ্ট সাংবাদিক আলতাফ হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।।
তৃণমূল প্রতিনিধিঃ
বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান হয়েছে। স্মরণসভায় বক্তারা বলেন, “মরহুম আলতাফ হোসেন ছিলেন নির্ভীক, আদর্শনিষ্ঠ ও দেশপ্রেমিক সাংবাদিক। তাঁর উদ্যোগে গঠিত জাতীয় সাংবাদিক সংস্থা দেশের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর সাংবাদিকতা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার সভাপতি হাসান মামুন এবং সাংবাদিক মোঃ মেহেদী হাসান সোহাগের সংশালনায় আরো বক্তব্য রাখেন বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ
সভায় মরহুম আলতাফ হোসেনসহ প্রয়াত সদস্য শেখ জাকির আহম্মেদ, দেলোয়ার হোসেন ও শফিকুল আলমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলা শাখার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : এইচ এম জুয়েল
Copyright © 2026 দৈনিক তৃণমূল সংবাদ. All rights reserved.