প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৪:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
পিরোজপুরে ১২ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন, নামে এক র্যাব -৮ হাতে আটক
তৃণমূল প্রতিনিধিঃ
পিরোজপুরে ১২ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন, নামে এক র্যাব -৮ হাতে আটক।
র্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি আভিযানিক দল গত ১৭ মার্চ ২০২৬ সময় পিরোজপুর সদর থানাধীন শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা সাকিনস্থ পিরোজপুর টু গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হাওলাদার টেক্সটাইল এর সামনে পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১। মোঃ আনোয়ার হোসেন,(৫৫), পিতা-আব্দুল হাকিম হাওলাদার, সাং-উত্তর ফুলহাতা (হাওলাদার বাড়ী), থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট’কে গ্রেফতার করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা হতে পিরোজপুরগামী EMAD পরিবহন এর একটি বাসে যার নম্বর যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব ১৫-৯৪৩৫ গাড়িতে ০১ জন ব্যক্তি অবৈধ মাদক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা বহন করে নিয়ে যাচ্ছে। সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে আভিযানিক দলটি উল্লেখিত স্থানে চেকপোস্ট স্থাপন করে উক্ত বাসটি তল্লাশি করে বাসের বক্সে রাখা একটি কার্টুন বক্সের মধ্যে সাদা কসটেপ দ্বারা মোড়ানো ০৬টি আকাশী রঙ্গের প্যাকেটে মোট ১১ (এগারো) কেজি ৭০০ (সাতশত) গ্রাম গাঁজা উদ্ধার করে এবং গাঁজা বহনকারী একজনকে আটক করে। অভিযুক্তের দেহতল্লাশীর মাধ্যমে ০১ টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে, গ্রেফতারকৃত অভিযুক্তে’র বিরুদ্ধে পিরোজপুর জেলার সদর থানায় মাদকের নিয়মিত মামলা করে উদ্ধারকৃত আলামতসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক : এইচ এম জুয়েল
Copyright © 2026 দৈনিক তৃণমূল সংবাদ. All rights reserved.