ভান্ডারিয়া প্রতিনিধি:
সম্প্রতি ভান্ডারিয়ায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন,থেমে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ এবং ঘুমন্ত অবস্থায় থাকা বাসের হেলপার নিহত হওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করছি। মানুষ পুড়িয়ে মারার নোংরা রাজনীতি দেশের উন্নয়ন বয়ে আনতে পারে না। এই সন্ত্রাসীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা বৈধ এবং সচ্ছ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছি।
তিনি বলেন, সাংবাদিকদের গুণগত মান আরও বাড়াতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সাহসী ভূমিকা পালন করতে হবে। আপনারা যদি এখনো সত্য লিখতে ভয় পান, তাহলে লিখবেন কবে? সত্যের পথে থাকুন, এই সরকার গণমাধ্যম বান্ধব সরকার আমি আপনাদের সঙ্গে রয়েছি।
প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ফেসিস্টরা আবারও মানুষ পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী। আমরা কোনো নোংরা রাজনীতি করতে চাই না। আমরা জনগণের জীবনমান উন্নয়ন এবং জনকল্যাণের রাজনীতি করতে চাই।
শনিবার (২১ নভেম্বর ) রাতে পিরোজপুরের ভান্ডারিয়া প্রেসক্লাবের আয়োজনে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হাসিবুল হাসান, অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, সাবেক সদর চেয়ারম্যান গোলাম সারোয়ার জমাদার, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, এইচ এম জুয়েল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ মিঠু।
সম্পাদক ও প্রকাশক : এইচ এম জুয়েল