প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৩:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
ভান্ডারিয়ায় সুন্দরবনের দূষণ হ্রাস ও পরিবেশ উন্নয়নে যুব ফোরাম সদস্যদের রিফ্রেসার প্রশিক্ষণ
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
সুন্দরবন দূষণ হ্রাস ও বাস্তুসংস্থান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এক প্রশিক্ষণে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে দক্ষতা বৃদ্ধি এবং সুন্দরবন রক্ষায় করণীয় বিষয় কর্মশালা অনুষ্ঠিত হয়।
পিরোজপুরের ভান্ডারিয়ায় জার্মানির সহযোগি সংস্থা হেলভেটাস ও জার্মানি সরকারের আর্থিক সহায়তায় এবং রূপান্তর কর্তৃক বাস্তবায়িত ইকো সুন্দরবন প্রকল্পের আওতায় যুব ফোরাম সদস্যদের দুইদিন ব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবি ও সোমবার (২১ ও ২২ ডিসেম্বর) দিন ব্যাপী, উপজেলার বিআরডিবি হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা যুব ফোরামের সভাপতি মোঃ জহিরুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে রূপান্তরের পিরোজপুর জেলার প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া এর সার্বিক সহযোগিতায় উপজেলার যুব ফোরামের ৩১ জন সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিলন হোসেন ও নাসরিন সুলতানা।
সম্পাদক ও প্রকাশক : এইচ এম জুয়েল
Copyright © 2026 দৈনিক তৃণমূল সংবাদ. All rights reserved.