প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৪:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ
ভান্ডারিয়ায় রাতের আঁধারে ব্যবসায়ী উপর হামলা গুরুতর অবস্থায় বরিশালে চিকিৎসাধীন।

ভান্ডারিয়া প্রতিনিধিঃ
ভান্ডারিয়ায় রাতের আঁধারে ব্যবসায়ী উপর হামলা গুরুতর অবস্থায় বরিশালে চিকিৎসাধীন।
ভান্ডারিয়া উপজেলার নদমূলা শিয়ালকাঠি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ব্যবসায়ী স্বপন কুমার (কালু বল)- বল বাড়ি স্কুল সংলগ্ন মহাসড়কের পাশে নিজের ব্যবসা প্রতিষ্ঠান (মুদি) দোকানে একা রাত্রি যাপনের সময় দুর্বৃত্তেরা তাকে মাথায় গুরুতর আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২১ ডিসেম্বর) গভীর রাতে কে বা কাহারা তাকে পিটিয়ে ও কুপিয়ে মাথা থেতলে গুরুতর আহত অবস্থায় ফেলে যায়। প্রতিবেশীরা আহত অবস্থায় তাকে প্রথমে ভান্ডারিয়া হসপিটালে পরে উন্নত চিকিৎসার জন্য গুরুতর অবস্থায় বরিশালে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিন রয়েছে।
এলাকাবাসীঃ এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত হামলাকারীদের সনাক্ত ও গ্রেফতারের দাবি করেন।
পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
সম্পাদক ও প্রকাশক : এইচ এম জুয়েল
Copyright © 2026 দৈনিক তৃণমূল সংবাদ. All rights reserved.