শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ভান্ডারিয়ায় ভেজাল বিরোধী অভিযান” Uno কর্তৃক “ইসলাম ব্রাদার্স (শহীদ কবিরাজ) কে ২০ হাজার টাকা জরিমানা আদায়  ভান্ডারিয়ায় পূজা মন্ডপ পরিদর্শন করেন বরিশালের রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দায় ও পিরোজপুরের এসপি মুহাম্মদ তালেবুর রহমান মায়ের চিতায় আগুন দেওয়া শিশুটি”  মার সমাধির পাশে খালে ডুবে মৃত্যু” স্ত্রী-সন্তান হারিয়ে “বাবা শোকে কাতর ভান্ডারিয়ায় ভেজাল শিশু খাদ্যে তৈরির দায়ে” মালিক আলামিন কে ২ বছরের কারাদণ্ড” কারখানা সিলগালা করে Uno হাসিবুল হাসান কৃষি সহায়তা উপকরণ “প্রধানমন্ত্রীর উপহার” পেয়েছে ভান্ডারিয়ার ১৬২৪ জন কৃষক”  প্রধান অতিথি প্রতিমন্ত্রী সুমন মনজুর   গৌরব’ময় পৈকখালী হাই-স্কুল “কৃতিত্ব সংবর্ধনা” SSC-২০২৫ নুরজাহান মিলি ও SSC-২০২৬  মাহামুদ হাসান” ভান্ডারিয়া সেন্টার ফাস্ট পবিত্র কোরআন খতম ও গ্রাহকদের মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংক এর ৩১ বছর পূর্তি উদযাপন” ভান্ডারিয়ায়  পিরোজপুরে নবাগত SP মুহাম্মদ তালেবুর রহমান’কে DC আবু সাঈদ”  ফুলের শুভেচ্ছায় বরণ কাঠালিয়ার ছৈলার চরে বিশ্ব পর্যটন দিবস উদযাপন” জেলা প্রশাসকের আয়োজনে” পেশাজীবী,শিক্ষার্থী, সাংবাদিক ও প্রশাসনের নেতৃবৃন্দ পবিত্র কুরআন খতমের মধ্য দিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি পিরোজপুর শাখায় ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান, সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন।

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ৫৪ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ

তৃণমূল প্রতিনিধিঃ

মাদকবিরোধী সভা-সমাবেশ ও সচেতনতামূলক কার্যক্রমের সংবাদ নিয়মিত প্রকাশ ও প্রচারের মাধ্যমে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সাংবাদিক হাসান মামুনকে ‘শ্রেষ্ঠ গণমাধ্যমকর্মী’ হিসেবে সম্মাননা এবং মাদক প্রতিরোধে বিশেষ অবদান রাখায় পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

 

বুধবার (১৯ আগস্ট) পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মাদকবিরোধী পর্যালোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’ এ অনুষ্ঠানের আয়োজন করে। মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান ও সাংবাদিক জুবায়ের আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধান অতিথি বলেন, মাদকের বিরুদ্ধে পিরোজপুরে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ আন্দোলনকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধে পিরোজপুর দেশের জন্য একটি উদাহরণ হয়ে ওঠে। তিনি বলেন, মাদক প্রতিরোধে প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সামাজিক আন্দোলনের কমিটি গঠন করতে হবে। পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। পিরোজপুরকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরো বলেন তরুণদের শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকবিরোধী সামাজিক আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব তুলে ধরার পাশাপাশি মাদক প্রতিরোধে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের সংবাদ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো সম্ভব।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর