বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

কাঠালিয়ায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার।

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ৫৭৩ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ৭:২২ অপরাহ্ণ

কাঠালিয়ায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী RAB এর হাতে গ্রেপ্তার।

কাঠালিয়ার প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় ১৬ বছরের কিশোরী এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলায় প্রধান আসামী মো. সাগর খানকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে র‌্যাব-৮ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, অভিযুক্ত সাগর বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছরের ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত ১২ ডিসেম্বর বিকেলে সাগর তার মায়ের সঙ্গে দেখা করানোর কথা বলে ভিকটিমকে পাটিখালঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সুখরঞ্জন শীলের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানে সাগরসহ অন্যান্য অভিযুক্তরা ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করেন। এক পর্যায়ে ভিকটিম কৌশলে ঘর থেকে বের হয়ে চলে যায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কাঠালিয়া থানায় একটি মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে কাঠালিয়া থানা থেকে সাগরকে গ্রেপ্তারের জন্য র‌্যাব–৮ কে জানায়, পরে ছায়াতদন্ত করে র‌্যাব-৬ এর সহায়তায় আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাগরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে উল্লেখিত আসামীকে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর