শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ট্যালেন্টপুলে বৃত্তি “আজরা মালিহা মানসুরা” শ্রীনগর ১নং মডেল সঃ প্রাঃ বিদ্যালয় থেকে” তার এই কৃতিত্বে আনন্দিত শিক্ষক ও পরিবার। ভান্ডারিয়ায় “ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সর “মৃত দাবী চেক হস্তান্তর” অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মোশারফ হোসেন রানা ও জোনাল ইনচার্জ শামীম হাওলাদার এবং সংশ্লিষ্ট কর্মীবৃন্দ উপস্থিত। ভান্ডারিয়ায়  প্রথম জাতীয় পল্লী উন্নয়‌ন দিবস বর্ণাঢ্য র‍্যালি  ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে, এসময় ইউএনও ও বিআরডিবি অফিসার, বিভিন্ন দপ্তর প্রধান এবং রাজনৈতিক ও সুফলভোগী উপস্থিত ছিলেন। বাবার স্মৃতি দেখতে বৃটিশ থেকে স্মলার ভ্রাতৃদ্বয় কুষ্টিয়ার গড়াই রেল ব্রীজে। ভান্ডারিয়া উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও সুফল’ভুগীদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ। ঝালকাঠিতে আনুষ্ঠানিকভাবে আবুল কালাম আজাদ কে পদোন্নতি’প্রাপ্ত “এসআই পুলিশ” র‌্যাংক ব্যাজ পরালেন এসপি মোঃ মিজানুর রহমান। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব — মুহাম্মদ মনজুর হোসেন মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবে সংবর্ধনা

১৬০ টাকায় পুলিশে চাকরি পাচ্ছেন পিরোজপুরে ২৮ জন

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ২৩৪ বার পঠিত
আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ১০:৪৯ অপরাহ্ণ

চাকরি নয়, সেবা’ স্লোগানে স্মার্ট পুলিশ তৈরি করতে পিরোজপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে পাচ্ছেন ২৮ জন সদস্য।

পিরোজপুর প্রতিনিধিঃ  বৃহস্পতিবার গভীর রাতে ফলাফল প্রকাশ করে কৃতকার্যদের ফুল দিয়ে বরণ করে নেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)।

ফলাফল ঘোষণা সময়ে উপস্থিত ছিলেন বরিশালে অতিরিক্ত পুলিশ সুপার মো: মেহেদী হাসান, বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন, পিরোজপুর সদর থানার ওসি মো: আসিকুজ্জামান, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ।

  • ট্রেইনি রিক্রুট কনেস্টেবল নিয়োগ পরিক্ষায় ২৪ জন পুরুষ সদস্য এবং ৪ জন নারী সদস্য সহ মোট ২৮ জনকে কৃতকার্য ঘোষণা করেছে পুলিশ সুপার। চলতি বছরের ৮ মার্চ থেকে শুরু করে আমরা ৪ এপ্রিল এসে নিয়োগ পরিক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তির পরে ৯৫০ জন প্রার্থী প্রাথমিক ভাবে আবেদন করেছিলো। মাঠের যোগ্যতা যাচাই পরিক্ষায় ৩৫০ জন পরিক্ষার্থী সিলেক্ট হয়েছিলো। লিখিত পরিক্ষায় ৩৪৭ জন অংশগ্রহণ করে ৮২ জন উত্তির্ণ হয়। ৮২ জনের মধ্যে থেকে ২৪ জন পুরুষ এবং ৪ জন নারীকে প্রাথমিক ভাবে নির্বাচিত করা হয়।

কৃতকার্য নতুন সদস্যরা জানান, কাউকে কোন টাকা পয়শা না দিয়ে মাত্র ১৬০ টাকার বিনিময়ে তারা পুলিশের ট্রেইনি রিক্রুট কনেস্টেবল নিয়োগ পেতে যাচ্ছেন। এদের মধ্যে অনেকেই কৃষক ও দিন মজুর পিতার সন্তানরাও মাত্র ১৬০টাকায় পুলিশে চাকুরী পেয়ে অনেকটাই আনন্দ ও অশ্রুসিক্ত।

অভিভাবকরা জানান, এটা ভাবতেই অবাক লাগে এযুগেও মাত্র ১৬০ টাকায় পুলিশের চাকুরী হয়। কোন প্রকার লবিং না করে কোন প্রকার ঘুষ না দিয়ে মাত্র ১৬০ টাকায় পুলিশে চাকুরী একটি দৃষ্ঠান্ত হয়ে থাকবে। পরিবারের পক্ষ থেকে সকলইে পিরোজুপরের পুলিশ সুপার আইজপি স্বরাষ্ট্রমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম) জানান, আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশক্রমে এবং আইজিপি স্যারের আদেশ মত আমরা নিয়োগ কার্যক্রম পরিচালনা করেছি। নিয়োগ পরিক্ষায় ২৪ জন পুরুষ সদস্য এবং ৪ জন নারী সদস্য সহ মোট ২৮ জনকে কৃতকার্য হয়েছে। এই চাকুরীর জন্য মাত্র ১৬০ টাকা সরকারি কোষাগারে জমা দিতে হয়েছে এছাড়া তাদের কোন টাকা কাউকে দিয়ে হয়নি। আমি এবং আমার বোর্ডের সদস্যরা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে স্বচ্চতা ও জবাবদিহিতার সাথে এই নিয়োগ প্রকৃয়া সম্পন্ন করতে পেরেছি।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর