মায়ের চিতায় আগুন দেওয়া শিশুটি” মার সমাধির পাশে খালে ডুবে মৃত্যু ” স্ত্রী-সন্তান হারিয়ে “বাবা শোকে কাতর
তৃণমূল সংবাদঃ
দুই মাস আগে ডেঙ্গুতে মাকে হারিয়েছে তিন বছরের শিশু অরূপ হালদার। বাড়ির পাশের খালের পাড়ে মায়ের সমাধি। শনিবার (১০ অক্টোবর) সেই সমাধির কাছে গিয়েই খালের পানিতে পড়ে প্রাণ গেল শিশুটির। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে দিশেহারা বাবা অরবিন্দু হালদার। স্ত্রীকে হারানোর শোক কাটতে না কাটতেই সন্তানের মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে আরেক দফা শোকের ছায়া।