ইসলামী আন্দোলন ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরে এক মানববন্ধন।।
দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক :
/ ৫৭
বার পঠিত
আপডেট :
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:১১ অপরাহ্ণ
তৃণমূল প্রতিনিধিঃ
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় পিরোজপুরেও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা।
মঙ্গলবার শহরের টাউন ক্লাব রোডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি নুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া হাওলাদার এবং সেক্রেটারি মোঃ মনিরুল হাসানের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, এইচ. এম. জিয়াউল করিম, হাফিজুল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম, জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি মাওলানা আলী হোসেন, জেলা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি আরিফুল ইসলাম আদিফ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকার ও সুষ্ঠু নির্বাচন এবং জুলাই সনদ সহ পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই এই ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।