শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পিরোজপুরে জাতীয় পার্টির উদ্যোগে” উপজেলা দিবস পালিত সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে  ভান্ডারিয়ায় ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ ভান্ডারিয়ায় ভেজাল বিরোধী অভিযান” Uno কর্তৃক “ইসলাম ব্রাদার্স (শহীদ কবিরাজ) কে ২০ হাজার টাকা জরিমানা আদায়  ভান্ডারিয়ায় পূজা মন্ডপ পরিদর্শন করেন বরিশালের রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দায় ও পিরোজপুরের এসপি মুহাম্মদ তালেবুর রহমান মায়ের চিতায় আগুন দেওয়া শিশুটি”  মার সমাধির পাশে খালে ডুবে মৃত্যু” স্ত্রী-সন্তান হারিয়ে “বাবা শোকে কাতর ভান্ডারিয়ায় ভেজাল শিশু খাদ্যে তৈরির দায়ে” মালিক আলামিন কে ২ বছরের কারাদণ্ড” কারখানা সিলগালা করে Uno হাসিবুল হাসান কৃষি সহায়তা উপকরণ “প্রধানমন্ত্রীর উপহার” পেয়েছে ভান্ডারিয়ার ১৬২৪ জন কৃষক”  প্রধান অতিথি প্রতিমন্ত্রী সুমন মনজুর   গৌরব’ময় পৈকখালী হাই-স্কুল “কৃতিত্ব সংবর্ধনা” SSC-২০২৫ নুরজাহান মিলি ও SSC-২০২৬  মাহামুদ হাসান” ভান্ডারিয়া সেন্টার ফাস্ট পবিত্র কোরআন খতম ও গ্রাহকদের মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংক এর ৩১ বছর পূর্তি উদযাপন” ভান্ডারিয়ায়  পিরোজপুরে নবাগত SP মুহাম্মদ তালেবুর রহমান’কে DC আবু সাঈদ”  ফুলের শুভেচ্ছায় বরণ

পিরোজপুরে জাতীয় পার্টির উদ্যোগে” উপজেলা দিবস পালিত

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ৯ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ

পিরোজপুরে জাতীয় পার্টির উদ্যোগে” উপজেলা দিবস পালিত”   সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ  ১৯৮৩ সালের ২৩ অক্টোবর, উপজেলা পরিষদ সৃষ্টি করেন।

পিরোজপুর প্রতিনিধি:
জাতীয় পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে উপজেলা দিবস-২০২৬ পালিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে সদর উপজেলার এসডিএফ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বশির আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সিনিয়র সহসভাপতি তৌনিক উল হক। সভা সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সোহেল। সভায় বক্তারা বলেন, উপজেলা পরিষদ প্রতিষ্ঠায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ গ্রহণের পর তাঁর শাসনামলে ১৯৮৩ সালের ২৩ অক্টোবর উপজেলা পরিষদ ব্যবস্থা প্রবর্তন করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলে এ ব্যবস্থার কার্যক্রমে পরিবর্তন আসে। উপজেলা পরিষদ নির্বাচন পুনরায় চালুর মাধ্যমে স্থানীয় সরকারব্যবস্থায় এ প্রতিষ্ঠানের কার্যক্রম আরও বিস্তৃত হয়।
সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় গত ১২ অক্টোবর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতারা। এ সময় জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে রাজপথে থাকার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর