বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

ছাত্রলীগ নেতাকে মারধরের মামলায় পিরোজপুর জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি অনিক জেল হাজতে।

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ১৬০ বার পঠিত
আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ১০:৪৩ অপরাহ্ণ

সতির্থ ছাত্রলীগ নেতাকে মারধর ও চাঁদা দাবীর মামলায় পিরোজপুর জেলা ছাত্র লীগের সদ্যসাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক জেল হাজতে।

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক খুরশীদ আলম রায়হানকে মারধর ও চাঁদা দাবীর অভিযোগের মামলায় পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে জেলা হাজতে পাঠিয়েছে আদালত। আজ বুধবার সকালে অনিরুজ্জামান অনিককে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে।

অনিরুজ্জামান অনিক (৩৩) পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু এর পুত্র। অনিক পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি।

মঙ্গলবার রাতেই উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক খুরশীদ আলম রায়হানকে মারধর ও চাঁদা দাবীর অভিযোগে আহত রায়হান বাদী হয়ে অনিক সহ ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১২-১৩ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করে বলে জানান পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো : আসিকুজ্জামান। গুরুত্বর আহত মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রায়হান আহমেদকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে আনা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসপাতালে রায়হান আহমেদ জানান, সন্ধ্যার কিছু আগে তিনি মঠবাড়িয়া থেকে পিরোজপুর শহরে আসেন। পরে শহরের এলজিডি অফিসের কাজ শেষ করে বের হলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক কয়েকজন লোক নিয়ে তার গতিরোধ করে। এ সময় অনিক তার কাছে জানতে চায়, তার ( অনিকের) খোঁজ খবর নেওনা কেন? এরপর নানা কথা বলে তাকে হঠাৎ করে মারতে শুরু করে। অনিক ও তার সাথে থাকা কয়েকজন মিলে অনেক সময় তাকে মারধর করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: আসিকুজ্জামান জানান, মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রায়হান আহমেদকে মারধর ও চাঁদা দাবীর অভিযোগে রায়হান বাদী হয়ে অনিক সহ ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১২-১৩ জনকে আসামী করে থানায় মামলা করেছে। পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর