বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবে সংবর্ধনা

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ৩৭ বার পঠিত
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:১৩ পূর্বাহ্ণ

তৃণমূল প্রতিনিধিঃ

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এর আগে নেতৃবৃন্দ বাগেরহাটে পৌঁছালে সংগঠনের জেলা শাখার উদ্যোগে তাদের কে ফুলেল শুভেচ্ছা জানান। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক মিলনমেলায় এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ শুনু অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি সাংবাদিকতার মানোন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে জাতীয় সাংবাদিক সংস্থার অবদানের প্রশংসা করেন। অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, তথ্য ও প্রযুক্তি সচিব মো. নুরনবী সোহেল, বাগেরহাট জেলা শাখার সভাপতি এম. হেদায়েত হোসাইন লিটন, সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হাসান মামুনসহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা রক্ষা এবং দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক, সহযোগিতা এবং পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের এই সংগঠনটি দীর্ঘ ৪৫ বছরের ঐতিহ্য ধারণ করে আজ মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে। এ পথচলার পেছনে রয়েছে প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের দূরদর্শী নেতৃত্ব, ত্যাগ ও অবদান। তাঁর আদর্শ ও কর্মপ্রেরণা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর