বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান, সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন। দুর্নীতির অভিযোগ এলে” নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন” ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক” মোঃ মজিবুর রহমান। ভান্ডারিয়ায় “জাতীয় মৎস্য পক্ষ * উদ্বোধন ও আলোচনা সভা। বেলুচিস্তান বাসির মরণ কামড়” ৪৪% ভূমি নিয়ে স্বাধীনতার দ্বারপ্রান্তে: ১৯৪৮, ১৯৫৮, ১৯৭৩ এবং ২০২৬ “চলছে অধিকারের লড়াই। SSC, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১১৬৪ পেয়ে “ভান্ডারিয়ার সেন্টার ফার্স্ট” পৈকখালী স্কুলের মো: মাহমুদ হাসান (সাজিন)  জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল ও পিরোজপুর জেলা কমিটি অনুমোদন। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” জেলা প্রশাসন এবং সামাজিক বন বিভাগের, উদ্যোগে পিরোজপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা উদ্বোধন পিরোজপুরে” জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন “গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সুমন মনজুর সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। পিরোজপুর জেলার ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি (বাবলু-শাহজাহান স্বাক্ষরিত) কমিটির বিরুদ্ধে” ভান্ডারিয়ায় সংবাদ সম্মেলন করেন জেলা সভাপতি তারিকুল ইসলাম নজিবুল। ভান্ডারিয়ায় জুলাই গণ’অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে  “প্রস্তুতিমূলক সভা” উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।।

জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল ও পিরোজপুর জেলা কমিটি অনুমোদন।

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ২১ বার পঠিত
আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:২০ পূর্বাহ্ণ

তৃণমূল প্রতিনিধিঃ

জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল ও পিরোজপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বরিশাল জেলা কার্যালয়ে কেন্দ্রীয় নীতিনির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মাদ মনজুর হোসেনের উপস্থিতিতে অনুমোদিত কমিটির কপি সংশ্লিষ্ট নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এর আগে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব আলমগীর গণী স্বাক্ষরের মাধ্যমে কমিটি দুটির অনুমোদন দেন। অনুমোদিত কমিটি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি এম. আর. প্রিন্স, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি মো. মামুন-অর-রশিদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের তথ্যপ্রযুক্তি সম্পাদক নুরনবী সোহেল, দপ্তর সম্পাদক মো. রাব্বী মোল্লা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও পিরোজপুর জেলা কমিটির সভাপতি হাসান মামুন, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম।

উল্লেখ্য, গত ২০ জুন বরিশাল নগরীর সদর রোডস্থ হোটেল কিং ফিশার হলরুমে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা ও উপজেলা শাখার শতাধিক সদস্যের অংশগ্রহণে ভোটাভুটির মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে দৈনিক বর্তমান এর ব্যুরো প্রধান ও বরিশাল বাণীর সম্পাদক মো. মামুন-অর-রশিদ সভাপতি এবং দৈনিক যায়যায়দিন এর ব্যুরো প্রধান মো. আরিফুর রহমান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া বিভিন্ন পদে ৫৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। অন্যদিকে, জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসান মামুন (দ্য এশিয়ান এজ ও দৈনিক দেশবার্তা), সহ-সভাপতি মো. শাহানেওয়াজ সুমন (দৈনিক উত্তরা নিউজ) ও এনামুল হক (দৈনিক ভোরের ডাক ও একাত্তর টেলিভিশন, কাউখালী), সাধারণ সম্পাদক মো. মাহামুদ হোসাইন (দৈনিক বাংলাদেশের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক এ. সালাম খান (সমতল), সাংগঠনিক সম্পাদক মো. বাবুল শেখ (দৈনিক প্রভাত ও সবুজ বাংলা), দপ্তর সম্পাদক প্রসেনজিৎ মিস্ত্রী (আমার সময় ও স্বদেশ বিচিত্রা), কোষাধ্যক্ষ এস. এম. মুর্শিদ (দৈনিক স্বাধীনমত ও দেশকাল), প্রচার সম্পাদক শুভ সমদ্দার (দৈনিক সকালবেলা ও জাতীয় অর্থনীতি) এবং নির্বাহী সদস্য হিসেবে এস. ডি. রিপন মাহমুদ (দৈনিক নবচেতনা), মো. হাসান তালুকদার (দৈনিক অগ্রদূত ও মানবজমিন), মো. মারুফুল ইসলাম (দৈনিক আমাদের সময় ও স্বাধীন সংবাদ) এবং শরীফ মহিদুল ইসলাম (দৈনিক নাগরিক ভাবনা ও চিত্র) নির্বাচিত হয়েছেন। এছাড়াও পিরোজপুর জেলা শাখায় ৩৮ জন সাধারণ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অনুমোদনের মধ্য দিয়ে উভয় জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
এক ক্লিকে বিভাগের খবর