বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

নাজিরপুরে “ছেলের হাতে মা খুন” অবশেষে গ্রেফতার!

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ৮২ বার পঠিত
আপডেট : শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ২:১২ অপরাহ্ণ

নাজিরপুরে “ছেলের হাতে মা খুন”

অবশেষে গ্রেফতার!!

 পারিবারিক বিরোধ ও হতাশার কারনে নাজিরপুরে ছেলের হাতে মা খুন , অবশেষে পুলিশের হাতে ছেলে গ্রেপ্তার।

পিরোজপুর প্রতিনিধিঃ  শুক্রবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়েন উত্তর জয়পুর থেকে পুলিশ অভিযুক্ত যতিশ বালাকে গ্রেপ্তার করে রাতে এক সংবাদসম্মেলনে সাংবাদিকদের জানান পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম।

নিহত জুতিকা বালা (৫৫) জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের নারায়ন বালার স্ত্রী। অভিযুক্ত যতিশ বালা (৩২) নারায়ন বালার পুত্র।

পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার রাতে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়েন উত্তর জয়পুর এলাকায় জুতিকা বালা নামের এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরবর্তীতে বিভিন্ন বিষয়ে তদন্ত করে নিহতের বড় ছেলে যতিশ বালাকে জিজ্ঞাসাবাদ করলে যতিশ পরে পুলিশের কাছে তার মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে। পুলিশের কাছে অভিযুক্ত যতিশ স্বীকারোক্তিতে বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও হতাশার কারনে তার মায়ের উপরে ক্ষোভ ছিলো। তার মা তার বৌ এর উপরে কারনে অকারনে চড়াও হতেন ফলে তার বৌ তাকে ছেড়ে চলে যায়। এছাড়াও অর্থনৈতিক অস্বচ্ছলতা মায়ের ঔষধ খরচ বহনে কষ্ট সহ বিভিন্ন কারনে পূর্ব পরিকল্পিক ভাবে বৃহস্পতিবার রাতে ঘরে থাকা দা দিয়ে তার মাকে কুপিয়ে হত্যা করে যতিশ।

পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম আরো জানান, এ হত্যা কান্ডের ঘটনায় হিহতের স্বামী নারায়ন বালা বাদী হয়ে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। হত্যা মামলা দায়ের এর ৪ ঘন্টার মধ্যে ক্লুলেস ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ।

প্রেসকনফারেন্সে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রবিউল ইসলাম, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম হাওলদার সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর