বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

পিরোজপুরের উন্নয়নের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে জেলার ৩ সংসদ সদস্য’র একান্ত সংলাপ।

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ৪৩ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ

পিরোজপুর:-

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পিরোজপুর জেলার সংসদীয় ১, ২ ও ৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন এ গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন অংশগ্রহণ করেন। এ সময় তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা, চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোর বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

বিশেষ করে তিনি এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা সমাধান এবং স্থগিত থাকা উন্নয়ন কাজগুলো দ্রুত পুনরায় চালুর বিষয়ে গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন মহোদয় জানান, প্রধানমন্ত্রীর আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনায় খুব শীঘ্রই পিরোজপুর জেলার উন্নয়নে নতুন গতি আসবে। বিশেষ করে বন্ধ হয়ে থাকা সড়কসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পুনরায় চালু করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইনশাআল্লাহ খুব শিগগিরই পিরোজপুরবাসী উন্নয়নের সুখবর পাবে।

সভায় উপস্থিত অন্যান্য সংসদ সদস্যরাও নিজ নিজ এলাকার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং সম্মিলিতভাবে জেলার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর