বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

পিরোজপুরে অপ-চিকিৎসায় ট্রাক চালক পঙ্গু” মামলায় ২ আসামী কারাগারে।

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ১৯৯ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ১০:০৪ অপরাহ্ণ

পিরোজপুরে অপ-চিকিৎসায় ট্রাক চালক পঙ্গু” মামলায় ২ আসামী কারাগারে।।

পিরোজপুর প্রতিনিধিঃ  পিরোজপুর পৌরসভার আলামকাঠী এলাকার মিলন সেখ নামে এক ট্রাক চালক বাগেরহাটে হাড় ভাঙ্গার অপ-চিকিৎসায় পঙ্গু হয়ে যাওয়ার মামলায় ২ আসামীকে জেলা হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহা: হেলাল উদ্দিন এর আদালতে হাজির হলে আদালত তাদের জেলা হাজতে প্রেরণ করেন।

জেলা হাজতে পাঠানো আসামীরা হলেন বাগেরহাট শহরের হাড়িখালী এলাকার সুলতান মোল্লার পুত্র মুকুল মোল্লা (৪৫)  এবং বাগেরহাট পৌর শহরের হরিনখানা এলাকার  লতিফ ইঞ্জিনিয়ারের পুত্র এমাদুল হক (৪৭)। তারা বাগেরহাটের পৌরসভার হাড়িখালী এলাকায় হাড় ভাঙ্গার একটি চিকিৎসায় কেন্দ্র পরিচালনা করতেন। 

বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আবু সালে মোহাম্মদ ওমান জানায়, একটি ভুয়া ডাক্তার চক্র মিলন সেখ নামে ভিকটিমকে চিকিৎসার নামে অপ-চিকিৎসা দিয়ে তার পা পঙ্গু করে ফেলে। ভিকটিম পঙ্গু মিলন সেখকে বাগেরহাটের হাড়িখালি নামক স্থানে একটি বাসায় আটকে রেখে দফায় দফায় টাকা হাতিয়ে নেয়া।অপচিকিৎসায় মিলনের পা পঙ্গু হয়ে যায়। মিলনের স্ত্রী বাদী হয়ে ২০২৩ সালের ৮ জানুয়ারী পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করলে তদন্ত প্রতিবেদন শেষে আজ আদালত আসামীদের জেল হাজকে পাঠায়। এ মামলার বাকি আসামীদের গ্রেপ্তারের দাবী পরিবারের।

মামলার বাদী ডলি আক্তার জানায়  তার স্বামী পঙ্গু মিলন সেখ একজন ট্রাক চালক।

সড়ক দূর্ঘটনায় তার ম্বামীর দ’পায়ের হাড় ভেঙ্গে গেলে তারা ঢাকার পঙ্গু হাসপাতালে কিছুদিন চিকিৎসার করার পরে আসামীরা ভুয়া একটি ডাক্তার চক্র তাদের ঢাকা থেকে বাগেরহাটে নিয়ে আসে। ভুয়া ডাক্তার চক্রটি কম টাকায় চিকিৎসা করার নামে বাগেরহাটে একটি বাসায় রেখে তাদের জিম্মি করে দফায় দফায় কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়। মামলার প্রধান আসামী মো: মনিরুজ্জামান, মুকুল মোল্লা, এমাদুল হক, তুহিন চিকিৎসার নামে অপচিকিৎসা করে পঙ্গুপ্রায় রোগীকে ফেলে রেখে পালিয়ে যায়। আমরা বাকি আসামদের গ্রেপ্তার ও শাস্তির দাবী জানাই।

এ ঘটনায় আসামী পক্ষের এ্যডভোকেট বা স্বজন কারো কোন বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর