শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ট্যালেন্টপুলে বৃত্তি “আজরা মালিহা মানসুরা” শ্রীনগর ১নং মডেল সঃ প্রাঃ বিদ্যালয় থেকে” তার এই কৃতিত্বে আনন্দিত শিক্ষক ও পরিবার। ভান্ডারিয়ায় “ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সর “মৃত দাবী চেক হস্তান্তর” অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মোশারফ হোসেন রানা ও জোনাল ইনচার্জ শামীম হাওলাদার এবং সংশ্লিষ্ট কর্মীবৃন্দ উপস্থিত। ভান্ডারিয়ায়  প্রথম জাতীয় পল্লী উন্নয়‌ন দিবস বর্ণাঢ্য র‍্যালি  ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে, এসময় ইউএনও ও বিআরডিবি অফিসার, বিভিন্ন দপ্তর প্রধান এবং রাজনৈতিক ও সুফলভোগী উপস্থিত ছিলেন। বাবার স্মৃতি দেখতে বৃটিশ থেকে স্মলার ভ্রাতৃদ্বয় কুষ্টিয়ার গড়াই রেল ব্রীজে। ভান্ডারিয়া উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও সুফল’ভুগীদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ। ঝালকাঠিতে আনুষ্ঠানিকভাবে আবুল কালাম আজাদ কে পদোন্নতি’প্রাপ্ত “এসআই পুলিশ” র‌্যাংক ব্যাজ পরালেন এসপি মোঃ মিজানুর রহমান। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব — মুহাম্মদ মনজুর হোসেন মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবে সংবর্ধনা

পিরোজপুরে জন্য চীনের প্রস্তাবিত হাসপাতাল চেয়ে ডক্টর ইউনুসকে লেবার পার্টির চেয়ারম্যান “ডাঃ ইরানের চিঠি

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ১০৭ বার পঠিত
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ণ

তৃণমূল ডেক্সঃ

খুলনা ও বরিশাল বিভাগের মধ্যবর্তী জেলা পিরোজপুরের কাউখালিতে চীনের ১০০০ শয্যা বিশিষ্ট “চীন-বাংলাদেশ ফেন্ডশীপ হাসপাতাল” নির্মানের স্থান নির্ধারনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

আজ ২০ এপ্রিল (রবিবার) বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে পিরোজপুর-২ আসনের ধানের শীষের এমপি প্রার্থী ও লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে প্রেরিত চিঠিটি হস্তান্তর করেন পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান।

চিঠিতে সালাম ও শুভেচ্ছা জানিয়ে লেবার পার্টির চেয়ারম্যান বলেন, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, বরিশাল ও খুলনা বিভাগের মধ্যবর্তী এলাকার বৃহৎ জনগোষ্ঠী দীর্ঘদিন যাবৎ সুচিকিৎসা থেকে বঞ্চিত। এ বিভাগের মধ্যবর্তী অঞ্চলে কোন মানসম্পন্ন হাসপাতাল না থাকায় উল্লেখিত এলাকার মানুষ জরুরি চিকিৎসা সেবা গ্রহণের পূর্বেই মৃত্যুবরণ করে। আমরা বরিশাল ও খুলনা বিভাগের জনগণ দীর্ঘদিন যাবৎ একটি বৃহৎ পরিসরের হাসপাতালের জন্য নানা তৎপরতা চালিয়েও সফলতার মুখ দেখতে পারিনি। বর্তমানে চীন সরকারের অর্থায়নে ৩টি হাসপাতাল নির্মাণের প্রস্তাব আসায় আমরা দক্ষিণের অবহেলিত জনসাধারণ আশার আলো দেখতে পাচ্ছি। তাই, আপনার নিকট আমরা দক্ষিণাঞ্চলের জনপদের পক্ষে আবেদন করছি যে, ৩টি হাসপাতালের মধ্যে ১০০০ শয্যা বিশিষ্ট চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ১টি খুলনা ও বরিশালের মধ্যবর্তী স্থান পিরোজপুরের কাউখালী উপজেলায় স্থাপনের লক্ষ্যে স্থান নির্ধারণের ব্যবস্থা করে বাধিত করবেন।

আমরা বিশ্বাস করি, উক্ত এলাকায় নির্ধারণ করে হাসপাতাল স্থাপন করা হলে পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালীসহ খুলনা-বরিশালের বিভাগে জেলা ও উপজেলার বসবাসকারী জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত হবে। এছাড়া দক্ষিণাঞ্চলের কর্মক্ষম জনগোষ্ঠীর চিকিৎসা সেবাসহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ফলে শিক্ষিত বেকারত্ব দূরীকরণে সহায়তা হবে। অতএব আমরা, উপর্যুক্ত বিষয়ে আপনার সদয় হস্তক্ষেপ একান্তভাবে কামনা করছি।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর