শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ট্যালেন্টপুলে বৃত্তি “আজরা মালিহা মানসুরা” শ্রীনগর ১নং মডেল সঃ প্রাঃ বিদ্যালয় থেকে” তার এই কৃতিত্বে আনন্দিত শিক্ষক ও পরিবার। ভান্ডারিয়ায় “ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সর “মৃত দাবী চেক হস্তান্তর” অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মোশারফ হোসেন রানা ও জোনাল ইনচার্জ শামীম হাওলাদার এবং সংশ্লিষ্ট কর্মীবৃন্দ উপস্থিত। ভান্ডারিয়ায়  প্রথম জাতীয় পল্লী উন্নয়‌ন দিবস বর্ণাঢ্য র‍্যালি  ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে, এসময় ইউএনও ও বিআরডিবি অফিসার, বিভিন্ন দপ্তর প্রধান এবং রাজনৈতিক ও সুফলভোগী উপস্থিত ছিলেন। বাবার স্মৃতি দেখতে বৃটিশ থেকে স্মলার ভ্রাতৃদ্বয় কুষ্টিয়ার গড়াই রেল ব্রীজে। ভান্ডারিয়া উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও সুফল’ভুগীদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ। ঝালকাঠিতে আনুষ্ঠানিকভাবে আবুল কালাম আজাদ কে পদোন্নতি’প্রাপ্ত “এসআই পুলিশ” র‌্যাংক ব্যাজ পরালেন এসপি মোঃ মিজানুর রহমান। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব — মুহাম্মদ মনজুর হোসেন মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবে সংবর্ধনা

প্রতিমন্ত্রীর কর্মসূচি শেষে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক হাসান মামুন গুরুতর আহত

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ৯৬ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি:

নিজ এলাকা ভান্ডারিয়ায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর কর্মসূচি শেষে পিরোজপুরে ফেরার পথে  সড়ক দুর্ঘটনায় সাংবাদিক হাসান মামুন গুরুতর আহত।

     জানা গেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর ভান্ডারিয়া উপজেলার মডেল মসজিদে জুমার নামাজ আদায় ও অন্যান্য কর্মসূচি শেষ করে ফেরার পথে চরখালী-ভান্ডারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে সাংবাদিক হাসান মামুন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে।

আহত হাসান মামুন জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য এবং জাতীয় দৈনিক The Asian Age এর জেলা প্রতিনিধি ও BNS এর দক্ষিণাঞ্চল প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার আহত হওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর