একদিনের ব্যবধানে ভান্ডারিয়া আবারো ১১টি চোরাই গরু উদ্ধার নারীসহ আন্তঃ জেলা তিন চোর গ্রেফতার।
গতকাল মঙ্গলবার ভান্ডারিয়া মৎস্য অভিযানে কোস্ট গার্ডের হাতে ধরা পড়ে পাথরঘাটা থেকে ট্রলারে আনা ৬টি গরুসহ দুই চোর (১) মো: কামরুল হাং (ভিটেবাড়িয়া) (২) সাইদুল (বরগুনার ) কে গ্রেফতার করা হয়েছিল।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতব্যাপী অভিযান পরিচালনা করে ভান্ডারিয়া থানা এলাকা থেকে আরো সাতটি এবং কাউখালী থানা এলাকা থেকে চারটিসহ মোট ১১ টি চোরাই গরুর উদ্ধার এবং নারীসহ তিন গরু চোর ।অভিযানে ১১ টি চোরাই গরুসহ ১) মোঃ শামীম জোমাদ্দার (২৭), পিতা-মোঃ জাকির হাওলাদার, সাং-উত্তর ভিটাবাড়ীয়া, থানা-ভান্ডারিয়া, ২) মোঃ বেলায়েত আকন (৫০), পিতা-মৃত ঈংগুল উদ্দিন আকন, সাং-জোলাগাতি, ৯নং ওয়ার্ড, থানা-কাউখালী, ৩) মোছাঃ তাছলিমা বেগম (৪৮), স্বামী-মোঃ হারুন বায়াতী, সাং-উত্তর ভিটাবাড়ীয়া, ২নং ওয়ার্ড, থানা-ভান্ডারিয়া, সর্বজেলা-পিরোজপুর এদের নিকট থেকে ১১টি চোরাই গরু উদ্ধার হওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ভান্ডারিয়ার থানার ওসি জানান এ অভিযানের ফলে পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি জেলায় গরু চুরি কমে আসবে বলে ধারণা করা যাচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।