বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

হিজলায় সাংবাদিকের উপর হামলা আটক- ১

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ৭১ বার পঠিত
আপডেট : রবিবার, ২ জুন, ২০২৪, ১১:৪৩ অপরাহ্ণ

হিজলা(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে হামলায় সাংবাদিক মোঃ ইয়ামিন মোল্লা ও তার স্ত্রী তামান্না(২৫) গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে।রবিবার(২জুন)বিকেল আনুমানিক ৩ টার সময় ইব্রাহিম মোল্লা লোকজন নিয়ে সাংবাদিক ইয়ামিন মোল্লার ঘরে প্রবেশ করে লোহার রড, হাতুড়ি ও লাঠি সোটা দিয়ে স্ত্রী ও তার ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় সাংবাদিক ইয়ামিন মোল্লার স্ত্রী তামান্না বেগম বাদী হয়ে হিজলা থানায় ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো২/৩ জনকে আসামি করে একটি  অভিযোগ করেন।অভিযোগের পরে হামলাকারী ইব্রাহিম মোল্লাকে আটক করেছে পুলিশ।স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।সেখান থেকে ঢাকায় প্রেরণ করা হয়।স্থানীয়ভাবে জানা যায়,দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে তাদের মধ্যে।সাংবাদিক ইয়ামিনের স্ত্রী বলেন,আমার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান গচ্ছিত নগদ দেড় লাখ টাকা, প্রয়োজনীয় কিছু কাগজপত্র , একটি স্বর্ণের চেইন নিয়ে যায়।যাওয়ার আগে দোকানের আসবাবপত্র ভাঙচুর করে তারা।এর আগেও কয়েকবার সাংবাদিক ইয়ামিন মোল্লার উপর হামলার জন্য রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে চেষ্টা চালিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ে ব্যর্থ হয়।এ সকল বিষয়ে হিজলা থানায় ইব্রাহিম মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে।উল্লেখ্য ইব্রাহিম মোল্লা তার পিতাকে একাধিকবার মারধর করার কারণে  পিতা ইউসুফ আলী মোল্লা ছেলের হাত থেকে জীবন রক্ষার জন্য হিজলা থানায় সাধারণ ডায়েরি করেছেন।ডায়েরি নাম্বার ২৭/২২। এক সময়ে ইব্রাহীম মোল্লার মারধরের পর পিতা ইউসুফ আলী মোল্লা মানসিকভাবে ভেঙে পড়েন এবং কিছু দিন পরেই তাহার মৃত্যু হয়।স্থানীয় ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম জানায়,ইব্রাহিম মোল্লা আমার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।দাবিকৃত চাঁদার টাকা দিতে না পারায় আমার অফিস কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।হিজলা থানা পুলিশ তালা ভেঙ্গে তার অফিস খুলে দেয়।হিজলা থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃজুবাইর আহমেদ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন,এ ঘটনায় মামলা হয়েছে।মামলার পরেই ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর