সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত  এই সাফল্যে” আনন্দিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ পিরোজপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সড়ক দুর্ঘটনায় নিহত-আহত পরিবার’কে” বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা প্রদান ভান্ডারিয়ায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সাংবাদিক ও সুধিজনের সাথে পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী’র” মতবিনিময় সভা পিরোজপুরে “মোরশেদ স্মৃতি শিশু নিকেতনের (এসএসসি-২৬. জিপিএ-৫ ) কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  পিরোজপুরে জাতীয় পার্টির উদ্যোগে” উপজেলা দিবস পালিত সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে  ভান্ডারিয়ায় ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ ভান্ডারিয়ায় ভেজাল বিরোধী অভিযান” Uno কর্তৃক “ইসলাম ব্রাদার্স (শহীদ কবিরাজ) কে ২০ হাজার টাকা জরিমানা আদায়  ভান্ডারিয়ায় পূজা মন্ডপ পরিদর্শন করেন বরিশালের রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দায় ও পিরোজপুরের এসপি মুহাম্মদ তালেবুর রহমান

কাঠালিয়ায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার।

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ৬৪২ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ৭:২২ অপরাহ্ণ

কাঠালিয়ায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী RAB এর হাতে গ্রেপ্তার।

কাঠালিয়ার প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় ১৬ বছরের কিশোরী এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলায় প্রধান আসামী মো. সাগর খানকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে র‌্যাব-৮ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, অভিযুক্ত সাগর বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছরের ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত ১২ ডিসেম্বর বিকেলে সাগর তার মায়ের সঙ্গে দেখা করানোর কথা বলে ভিকটিমকে পাটিখালঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সুখরঞ্জন শীলের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানে সাগরসহ অন্যান্য অভিযুক্তরা ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করেন। এক পর্যায়ে ভিকটিম কৌশলে ঘর থেকে বের হয়ে চলে যায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কাঠালিয়া থানায় একটি মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে কাঠালিয়া থানা থেকে সাগরকে গ্রেপ্তারের জন্য র‌্যাব–৮ কে জানায়, পরে ছায়াতদন্ত করে র‌্যাব-৬ এর সহায়তায় আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাগরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে উল্লেখিত আসামীকে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  
এক ক্লিকে বিভাগের খবর