সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পিরোজপুরে “মোরশেদ স্মৃতি শিশু নিকেতনের (এসএসসি-২৬. জিপিএ-৫ ) কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  পিরোজপুরে জাতীয় পার্টির উদ্যোগে” উপজেলা দিবস পালিত সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে  ভান্ডারিয়ায় ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ ভান্ডারিয়ায় ভেজাল বিরোধী অভিযান” Uno কর্তৃক “ইসলাম ব্রাদার্স (শহীদ কবিরাজ) কে ২০ হাজার টাকা জরিমানা আদায়  ভান্ডারিয়ায় পূজা মন্ডপ পরিদর্শন করেন বরিশালের রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দায় ও পিরোজপুরের এসপি মুহাম্মদ তালেবুর রহমান মায়ের চিতায় আগুন দেওয়া শিশুটি”  মার সমাধির পাশে খালে ডুবে মৃত্যু” স্ত্রী-সন্তান হারিয়ে “বাবা শোকে কাতর ভান্ডারিয়ায় ভেজাল শিশু খাদ্যে তৈরির দায়ে” মালিক আলামিন কে ২ বছরের কারাদণ্ড” কারখানা সিলগালা করে Uno হাসিবুল হাসান কৃষি সহায়তা উপকরণ “প্রধানমন্ত্রীর উপহার” পেয়েছে ভান্ডারিয়ার ১৬২৪ জন কৃষক”  প্রধান অতিথি প্রতিমন্ত্রী সুমন মনজুর   গৌরব’ময় পৈকখালী হাই-স্কুল “কৃতিত্ব সংবর্ধনা” SSC-২০২৫ নুরজাহান মিলি ও SSC-২০২৬  মাহামুদ হাসান” ভান্ডারিয়া সেন্টার ফাস্ট

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ২২ বার পঠিত
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ

তৃণমূল প্রতিনিধিঃ

সাঈদীর মামলার বাদী “মানিক পশারী’কে গভীর রাতে দাফন নিয়ে “চাঞ্চল্য সৃষ্টি।।

আমার বাবা একজন মুক্তিযোদ্ধা তার জানাজা ও দাফন নিয়ে এত জটিলতা কেন? যেই কবর পুরুষে খনন করে। আজ এই গভীর রাতে আমরা নারীরা (মানিক পশরীর) মেয়ে ও বোনেরা মিলে খনন করে ইতিহাস সৃষ্টি করেছি।

 

মানিক পশারীর পরিবার তৃণমূল সংবাদকে বলেন ২০২৪ সালের ৫ আগস্টের পরে মানিক পশারী (৮৫) পলাতক ছিলেন। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ে জামাই বাড়িতে  আশ্রয় নিয়েছিলেন। গত দুই মাস ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শনিবার সকালে টুঙ্গিপাড়ায় মৃত্যুবরণ করলে দুপুর ১২টার দিকে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তাকে গার্ড অব অনারের জন্য আনা হয়। সেখানে স্থানীয় জামায়াত নেতাদের বাধার মুখে পড়েন। পরে গোপনে পুলিশ লাইনসের ভেতরে নিয়ে গার্ড অব অনার দিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ তালেবুর রহমান জানান, মানিক পশারীর জানাজা ও দাফনের পারিবারিকভাবে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

এদিকে জেলা জামাতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, ‘মানিক পশারী একজন ভুয়া মুক্তিযোদ্ধা। সে গার্ড অফ অনার পাওয়ার অধিকার রাখে না।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০০৯ সালে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানিক পশারী একটি মামলা দায়ের করেন। এই মামলায় ট্রাইব্যুনালে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মাওলানা সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপীল বিভাগ তার মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন। কারাবন্দী থাকা অবস্থায় ঢাকা পিজি হাসপাতালে ২০২৩ সালের ১৪ আগস্ট মাওলানা সাঈদী মারা যান এবং পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশনের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর