বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

স্বামীর জমানো টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে প্রবাসীর স্ত্রী উধাও!

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ৬৬ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৮:৩২ অপরাহ্ণ

বরিশালের হিজলা উপজেলায় প্রবাসী স্বামীর ১৮ বছরের জমানো ৩০ লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকার নিয়ে প্রেমিকার হাত ধরে মাহিনুর (২৫) নামে এক গৃহবধূ উধাও হওয়ার ঘটনা ঘটেছে।

হিজলা প্রতিনিধিঃ  মাহিনুর উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের আমির হোসেনের স্ত্রী।রবিবার (২৮ এপ্রিল)এ ঘটনা ঘটে।তাদের অভিযোগ ঘটনার পরে প্রবাসী আমির হোসেনের বড় বোন মোসাঃ অফেনুর বেগম কাজির হাট থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অদৃশ্য কারণে তাদের অভিযোগ গ্রহণ করননি কাজিরহাট থানা পুলিশ। উপায়ান্ত না পেয়ে প্রবাসীর মা খাদিজা বেগম (৭৬) বাদী হয়ে বরিশাল বিজ্ঞ অতিরিক্ত চীপ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ৪ জনকে আসামি করে একটি মামলা করেছেন।

মামলাটি পিবিআই’র তদন্তে রয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়,২০১৭ সালে মোঃ আমিরের সাথে পাশ্ববর্তী মেহেন্দিগঞ্জ  উপজেলার কাজির হাটের আন্দারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের  বিল্লাল বেপারীর মেয়ে মাহিনুর বেগমের বিয়ে হয়।পরম সুখেস্বাচ্ছন্দেই চলে তাদের সংসার।৭ বছর আগে বিয়ে হওয়া মাহিনুর নিঃসন্তানী ছিলেন। সংসারে সুখ টিকিয়ে রাখতে আমির হোসেন তাহার সাথে স্ত্রী মাহিনুরকে দেড় বছর দুবাই নিয়ে রাখেন । বছর খানেক আগে মাহিনুর দুবাই থেকে বাড়িতে আসেন।বাড়ির লোকজনের অভিযোগ মাহিনুর তার বাবার বাড়িতেই বেশির ভাগ সময় থাকতো।তাহার চলাফেরা খুব উগ্রপন্থি ছিল। প্রবাসীর মা বলেন, আমার ছেলে ১৮ বছর বিদেশ করছে।সংসার করতে গিয়ে সারা জীবনের সঞ্চয় সরল বিশ্বাসে বউয়ের নামে দিয়ে আমার ছেলে আজ নিঃস্ব হয়ে গেছে। এ ঘটনায় পুত্র বধূ ও তার পরকীয়া প্রেমিক রমজান সিকদারের দৃষ্টান্তমূলক বিচার চাই ;যাতে কোনো প্রবাসী তাহার মতো আর প্রতারিত না হয়।কাজির হাট থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাবুদ্দিন বলেন, ভুক্তভোগী পরিবারের লোকজন কাজির হাট থানায় উপস্থিত হয়ে একটি মৌখিক অভিযোগ দিয়েছেন।তাদেরকে কোটে মামলা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর