বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

হিজলায় ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে সেমিনার ।।

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ৮৯ বার পঠিত
আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ণ

হিজলায় ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে সেমিনার।।

মোঃ আলহাজঃ  বরিশালের হিজলা উপজেলায় “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এ প্রতিপাদ্যে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ শুরু ও উদযাপন উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়েছে।

কোন নগদ লেনদেন ছাড়াই সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সেবা নিশ্চিতে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলবে এ ভূমিসেবা।ভূমিসেবা সপ্তাহ নিয়ে উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,সেবা প্রার্থীসহ সর্বস্তরের জনসাধারণদের নিয়ে আলোচনা সভা,সেমিনার, র‍্যালির মধ্য দিয়ে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।শনিবার( ৮ জুন) সকাল ১০ টার সময় উপজেলা ভূমি অফিসের সমনে থেকে একটি র‍্যালি বের করা হয়।র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইয়াসীন সাদেক এর সভাপতিত্বে ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ আব্দুল কুদ্দুস হোসেনের  সঞ্চালনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মিলন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার,বি,এল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রেমজি লাল দাশ,বীর মুক্তিযোদ্ধা,স্থানীয় সাংবাদিকসহ উপজেলা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ভূমি সপ্তাহের এ সেবা উপজেলার ৬ টি ইউনিয়নে ভূমি অফিসে চলমান থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।উপজেলা পর্যায়ে সকল ভূমি অফিসে ভূমি সেবা ও তথ্য বুথ স্থাপন করা হবে।প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা প্রর্যন্ত সর্বস্তরের ভূমি সেবা প্রত্যাশিরা অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর,ই- নামজারি,খতিয়ান, জমির ম্যাপ,ভূমি বিষয়ক অভিযোগসহ সকল ধরনের সেবা গ্রহণ করতে পরবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, সরকারের ডিজিটালাইজেশনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সেবা হচ্ছে ভূমি সেবা।এর ফলে কোন নগদ লেনদেন ছাড়াই ভূমি সেবা গ্রহীতারা কোন সময় ক্ষেপণ ছাড়া ও হয়রানিমুক্তভাবে ইউনিয়ন ভূমি অফিস থেকে সহজেই সেবা নিতে পারেন। আমারা আশা করি সময়ের ব্যবধানে স্ব-শরীরে উপস্থিত না হয়ে ও অনলাইনের মাধ্যমে সরকারি যে কোন সেবা গ্রহণ করতে পরবেন।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর