বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

হিজলায় নব- নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা।

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ৮৫ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ১০:৫৮ অপরাহ্ণ

হিজলায় নব- নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা।

হিজলা(বরিশাল)প্রতিনিধিঃ  বরিশালের হিজলা উপজেলা পরিষদের নব- নির্বাচিত  চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদার, ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম মাহিম,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিনকে সংবর্ধনা প্রদান করা হয়। বৃহস্পতিবার(১৩ জুন) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের এমপি ড.শাম্মী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সদস্য ও গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মিলন,আলহাজ্ব আব্দুল লতিফ খান, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাব আহমেদ,উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান সরদার,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম রায়হান,  সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রকি,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রকিবুল ইসলাম তানভীর, হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন খান,বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব হিরন হাওলাদার,গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইউনুস সিকদার, মেমানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মৃধা।এ ছাড়া ও উপজেলা  আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,শ্রমিক লীগ,কৃষক লীগসহ সকল শ্রেনী পেশার মানুষ  সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নব- নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদার বলেন,আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ ও ড.শাম্মী আহমেদ এর প্রতি। অকুণ্ঠ সমর্থন দিয়ে আমাকে নির্বাচিত করায় আমি উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞ।আমি আপনাদের সকলের মতামতের ভিত্তিতে একটি মডেল উপজেলা গড়তে চাই। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর