বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

হিজলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত।। 

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ৮২ বার পঠিত
আপডেট : বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৮:১৫ অপরাহ্ণ

হিজলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত।।

মোঃ আলহাজঃ  বরিশালের হিজলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে।”ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার(৩১)জুলাই সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়।র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা মৎস্য দপ্তরের সামনে এসে শেষ হয়।

র‍্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলমের সঞ্চালনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদার।আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম মাহিম, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিন,জেলা আওয়ামী লীগের সদস্য ও গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা  আওয়ামী লীগের সহ-সভাপতি ও হিজলা গৌরব্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, হিজলা নৌ পুলিশ ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম তালুকদার ,মৎস্য দপ্তরের মেরিন ফিশারীজ অফিসার মোঃ মিজানুর রহমান,মৎস্য চাষি মোঃ আরিফ হোসেন প্রমুখ।উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন,দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ,কর্মসংস্থান,দারিদ্র্য বিমোচন ও রপ্তানি আয়ে মৎস্য খাতের অবদান আজ সর্বজনস্বীকৃত।আলতাফ মাহমুদ দিপু তার বক্তব্যে বলেন, এ উপজেলায় মৎস্য চাষি এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের আধুনিক প্রযুক্তি ব্যবহারমনস্ক ও দক্ষ করে গড়ে তুলতে হবে।এতে মৎস্য খাতে আধুনিক ও প্রযুক্তিভিত্তিক ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আসবে, মাছের উৎপাদন বাড়বে এবং অর্থনৈতিক ভিত মজবুত হবে।মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় তিনজন মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান এবং উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর