সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত  এই সাফল্যে” আনন্দিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ পিরোজপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সড়ক দুর্ঘটনায় নিহত-আহত পরিবার’কে” বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা প্রদান ভান্ডারিয়ায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সাংবাদিক ও সুধিজনের সাথে পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী’র” মতবিনিময় সভা পিরোজপুরে “মোরশেদ স্মৃতি শিশু নিকেতনের (এসএসসি-২৬. জিপিএ-৫ ) কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  পিরোজপুরে জাতীয় পার্টির উদ্যোগে” উপজেলা দিবস পালিত সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে  ভান্ডারিয়ায় ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ ভান্ডারিয়ায় ভেজাল বিরোধী অভিযান” Uno কর্তৃক “ইসলাম ব্রাদার্স (শহীদ কবিরাজ) কে ২০ হাজার টাকা জরিমানা আদায়  ভান্ডারিয়ায় পূজা মন্ডপ পরিদর্শন করেন বরিশালের রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দায় ও পিরোজপুরের এসপি মুহাম্মদ তালেবুর রহমান

হিজলা থানার কার্যক্রম শুরু সহযোগিতায় সেনাবাহিনী। 

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ৮৩ বার পঠিত
আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ৫:১২ অপরাহ্ণ

হিজলা থানার কার্যক্রম শুরু সহযোগিতায় সেনাবাহিনী।

মোঃ আরমান হিজলা থেকেঃ  বরিশালের হিজলা থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে। থানা পুলিশের পুরোপুরি সেবা সচল করতে কিছু সময় লাগবে। এ-র জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন লেবুখালী ক্যান্টনমেন্ট আর সি ডি এস,এন ডিসি,পিস,জিওসি মেজর জেনারেল আবদুল  কাইয়ুম মোল্লা।রবিবার (১১ আগস্ট) দুপুরে হিজলা থানা পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি। মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা বলেন, দেশে চলমান পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।দেশের এ পরিস্থিতিতে নানা কারণে থানা পুলিশের সেবা কার্যক্রম পুরোদমে সচল করতে কাজ চলছে।কেননা পুলিশ ছাড়া আইনশৃঙ্খলা স্বাভাবিক করা সম্ভব না।প্রতিটি থানায় সেনাবাহিনী ও আনসার সদস্যরা রয়েছেন। এসময় সেনাবাহিনীর ৭ম পদাতিক ডিভিশনের জিওসি থানা পরিদর্শন এবং উপস্থিত পুলিশ সদস্যদের সাথে আলাপ-আলোচনা করেন। তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।এ সময় তাহার সঙ্গে ছিলেন,বরিশাল রেঞ্জের ডিআইজি(বিপিএম(বার),পিপিএম)মোঃ ইলিয়াছ শরীফ।হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন,হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ জুবাইর, মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়াসহ সেনা কর্মকর্তা এবং থানা  পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  
এক ক্লিকে বিভাগের খবর