বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

পিরোজপুরে ইউনিসেফের সহায়তায় অপুষ্টি শিশুদের চিকিৎসা সেবা প্রদান।

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ২২৪ বার পঠিত
আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৭:৪৬ অপরাহ্ণ

পিরোজপুরে “মাল্টি সেক্টরাল ইমারজেন্সি রেসপন্স টু সাইক্লোন রেমাল এ্যাফেকটেড পিপোলস ইন বরিশাল ডিভিশান” প্রকল্পের আওতায় মারাত্বক তীব্র অপুষ্টিযুক্ত (স্যাম) শিশুদের চিকিৎসা সেবা প্রদান ও ব্যবস্থাপনা সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়।

পিরোজপুর প্রতিনিধিঃ   আজ বুধবার বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয় ইউনিসেফ এর আর্থিক সহায়তায় এবং এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের কার্যক্রম মারাত্বক তীব্র অপুষ্টিযুক্ত (স্যাম) শিশুদের চিকিৎসা সেবা প্রদান ও ব্যবস্থাপনা সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা হাসপাতালে রেসিডেনশিয়াল মেডিকেল অফিসার ড. মো: নিজাম উদ্দিন, জেলা হাসপতালে ডা. শিশির রঞ্জন অধিকারী, ডা. আরিফ প্রমুখ। নিউট্রিশন অফিসার রমা সাহা ইউনিসেফ প্রকল্প ভূক্ত উপজেলার স্যাম ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরেন। এসময় বিভিন্ন উপজেলার উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পিরোজপুর জেলার নাজিরপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, কাউখালী, পিরোজপুর সদস সহ মোট ০৫টি উপজেলার ৩১টি ইউনিয়নে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

পিরোজপুরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, স্যাম শিশুদের সার্বিক চিকিৎসার জন্য সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। স্যাম শিশুদের চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, স্যাম শিশুদের সার্বিক চিকিৎসার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। বর্তমানে স্বাস্থ্য সেবার মান যে পর্যায়ে আছে তা ধরে রাখতে হবে এবং উন্নয়নের জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর