সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত  এই সাফল্যে” আনন্দিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ পিরোজপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সড়ক দুর্ঘটনায় নিহত-আহত পরিবার’কে” বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা প্রদান ভান্ডারিয়ায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সাংবাদিক ও সুধিজনের সাথে পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী’র” মতবিনিময় সভা পিরোজপুরে “মোরশেদ স্মৃতি শিশু নিকেতনের (এসএসসি-২৬. জিপিএ-৫ ) কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  পিরোজপুরে জাতীয় পার্টির উদ্যোগে” উপজেলা দিবস পালিত সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে  ভান্ডারিয়ায় ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ ভান্ডারিয়ায় ভেজাল বিরোধী অভিযান” Uno কর্তৃক “ইসলাম ব্রাদার্স (শহীদ কবিরাজ) কে ২০ হাজার টাকা জরিমানা আদায়  ভান্ডারিয়ায় পূজা মন্ডপ পরিদর্শন করেন বরিশালের রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দায় ও পিরোজপুরের এসপি মুহাম্মদ তালেবুর রহমান

সাংবাদিকদের সাথে মতবিনিময় পিরোজপুরে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে “ডিআইজি

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ৯৫ বার পঠিত
আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০০ পূর্বাহ্ণ

বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোরশেদ আলম বলেছেন, আসন্ন দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় উৎসব আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে পারবে। এ লক্ষে পুলিশ বাহিনী সবধরনের ব্যবস্থা গ্রহন করতে বদ্ধ পরিকর।

ডিআইজি আজ মঙ্গলবার বেলা ১১টায় পিরোজপুর পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন।

পিরোজপুরের নবাগত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার পদ মর্যাদার পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রবিউল ইসলামসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগন এবং পিরোজপুরের কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিম, সাধারন সম্পাদক এস এম তানভীর আহমেদ, গৌতম চৌধুরী, মনিরুজ্জামান নাসিম, এম এ রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, এস এম পারভেজ বক্তব্য রাখেন।

মাদক নির্মুলে, কিশোর গ্যাং দমনে,ইভটিজিং বন্ধে কঠোর ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিয়ে ডিআইজি  মঞ্জুর মোরশেদ বলেন, পিরোজপুরকে সন্ত্রাসমুক্ত জেলায় পরিনত করা হবে। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরনে নিরবতা পালন করে তাদের জন্য দোয়া করা হয়।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  
এক ক্লিকে বিভাগের খবর