বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

হিজলায় বিএনপি’র সংবাদ সম্মেলন।

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ৬৭ বার পঠিত
আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৮:৫৬ অপরাহ্ণ

হিজলায় বিএনপি’র সংবাদ সম্মেলন।

মোঃ আলহাজঃ  বরিশালের হিজলা উপজেলা বিএনপি’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার(৭অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় হিজলা প্রেসক্লাব হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি।

উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গাফফার তালুকদার ও উপজেলা বিএনপির  সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃআলতাফ হোসেন খোকনের আহবানে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডঃ দেওয়ান মোঃ মনির হোসেন বলেন,৫ ই আগস্ট স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর কতিপয় কিছু ব্যক্তি উপজেলা বিএনপির সুনাম ক্ষুন্ন করার ষড়যন্ত্র চালিয়ে আসছেন।দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল গাফফার তালুকদার,সদস্য সচিব দেওয়ান মোঃ মনির হোসেন ও সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন এর বিরুদ্ধে অপচেষ্টা চালাচ্ছেন।এমনকি বিএনপির কেন্দ্রীয় দপ্তরে ধর্ষণ, হামলা ও লুটপাটসহ নানা ধরনের অভিযোগ দায়ের করেন। আনিত অভিযোগের সাথে উপজলা বিএনপির কোনো সম্পর্ক নেই বলে তাদের দাবি।এছাড়াও লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয় দৈনিক যুগান্তর প্রথম আলো , সমকালসহ স্থানীয় অনেক পত্রিকায় সাংবাদিক বন্ধুদের ভুল তথ্য দিয়ে লুটপাট ভাঙচুর সহ নানা ধরনের সংবাদ প্রকাশ করা হয়।সংবাদ সম্মেলনে স্থানীয় সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর জন্য অনুরোধ জানান তারা।এ সময় উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা  যুবদলের আহবায়ক সালাউদ্দিন রিমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, সদস্য সচিব মোঃ দুলাল সরদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইনুল হাসান সম্রাটসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর