বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে  “পিরোজপুরে মানববন্ধন।

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ২২২ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১১:৪৬ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধিঃ

দৈনিক আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান এর বিরুদ্ধে মেঘনা গ্রুপ চেয়ারম্যানের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করা হয়েছে। আমার দেশ পাঠক মেলা পিরোজপুর এর আয়োজনে শুক্রবার (২৫ এপ্রিল)  স্থানীয় টাউন ক্লাব রোডে এ মানববন্ধন রচিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, মাহমুদুর রহমান প্রকৃত দেশ প্রেমিক নির্ভিক সাংবাদিক। তিনি তার পত্রিকায় পতিত স্বৈরাচার আওয়ামী দোসরদের দুর্নীতি, দেশের টাকা লুন্ঠন ও পাচারের তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করছেন। মেঘনা্ গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টিভির মালিক মোস্তফা কামালের ১ লাখ কোটি টাকা পাচার বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমার দেশ পত্রিকায় খবর প্রকাশিত হওয়ায় মাহমুদুর রহমান ও পত্রিকার কয়েক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। বক্তারা বলেন আওয়ামী স্বৈরাচারের দোসর একটি স্বার্থান্বেষী মহল মাহমুদুর রহমান ও তার পত্রিকার কন্ঠ রোধ করতে ওই ঘৃন্য কাজ করেছে। মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা অবিলম্বে মামলা প্রত্যারের দাবী জানান এবং দেশের অর্থ পাচারকারী মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

মানববন্ধনে পিরোজপুর প্রেসক্লাব সভাপতি ও আমার দেশ প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জামাত নেতা মাসুদ সাঈদী, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান শহীদ  বিএনপি নেতা সাবেক ভিপি সাইদুল ইসলাম কিসমত, প্রেসসক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম, সাংবাদিক খেলাফত হোসেন খসরুর, সাংবাদিক খালিদ আবু, জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি সজীব ও সালাউদ্দিন কুমার তালুকদার প্রমুখ। 

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর