বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

ভাণ্ডারিয়ায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যবসায়ীদের সাথে রূপান্তরের কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ১৯৫ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ণ

ভান্ডারিয়া প্রতিনিধিঃ

ভাণ্ডারিয়ায় পরিবেশ দূষণের অন্যতম প্রধান উপাদান পলিথিন ও প্লাস্টিক বর্জ্য রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রূপান্তর এর আয়োজনে বাজার ব্যবস্থাপনা কমিটি ও ব্যবসায়ীদের সাথে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় রুপান্তরের পিরোজপুর জেলা সমন্বয়কারী ও প্রজেক্ট কর্মকর্তা শাহিদা বানু সোনিয়ার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা আক্তার। আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী হাজী সোহেল, সাংবাদিক তরিকুল ইসলাম, রূপান্তর যুব ফোরামের আহবায়ক জহিরুল ইসলাম, সুলতানা আক্তার প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, পলিথিন ও প্লাস্টিক আমাদের মাটি, পানি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে বাজার, হাট ও গৃহস্থালি থেকে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য সরাসরি ড্রেন, নদী বা খোলা পরিবেশে ফেলা হচ্ছে, যা পরিবেশগত ভারসাম্য নষ্ট করছে।  

এ সময় অংশগ্রহণকারীরা আগামী দিনে পলিথিন বর্জন এবং পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশ বান্ধব চটের ব্যাগ বিতরণ করা হয়।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর