বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ভান্ডারিয়ায় জাতীয়” ৫৪তম সমবায় দিবস পালিত।
দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক :
/ ৫৯
বার পঠিত
আপডেট :
শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৩:২৭ অপরাহ্ণ
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় নানা আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যে। উপজেলা পরিষদ চত্বর সমবায়ীদের অংশগ্রহনে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ভান্ডারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার এবং উপজেলা সমবায় অফিসার মোঃ মঈনুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক সমবায় কর্মকর্তা মোঃ আঃ রব হাওলাদার, গণমুক্তি সমবায় সমিতির প্রতিষ্ঠাতা মোঃ আলমগীর হোসেন সরদার, গৌরীপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক এইচ এম জুয়েল, সমবায়ী মোঃ মাইদুল ইসলাম, সালমান খান, আনজুমান আক্তার প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের অফিস প্রদান, রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন সমবায় সমিতি থেকে কয়েক শতাধিক সমবায়ী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।