সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত  এই সাফল্যে” আনন্দিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ পিরোজপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সড়ক দুর্ঘটনায় নিহত-আহত পরিবার’কে” বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা প্রদান ভান্ডারিয়ায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সাংবাদিক ও সুধিজনের সাথে পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী’র” মতবিনিময় সভা পিরোজপুরে “মোরশেদ স্মৃতি শিশু নিকেতনের (এসএসসি-২৬. জিপিএ-৫ ) কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  পিরোজপুরে জাতীয় পার্টির উদ্যোগে” উপজেলা দিবস পালিত সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে  ভান্ডারিয়ায় ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ ভান্ডারিয়ায় ভেজাল বিরোধী অভিযান” Uno কর্তৃক “ইসলাম ব্রাদার্স (শহীদ কবিরাজ) কে ২০ হাজার টাকা জরিমানা আদায়  ভান্ডারিয়ায় পূজা মন্ডপ পরিদর্শন করেন বরিশালের রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দায় ও পিরোজপুরের এসপি মুহাম্মদ তালেবুর রহমান

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীকে আনুষ্ঠানিকভাবে ‘মৎস্য হেরিটেজ’ ঘোষণা করেছে সরকার।

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ১১০ বার পঠিত
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৪:১০ অপরাহ্ণ

তৃণমূল ডেক্সঃ

  দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীকে আনুষ্ঠানিকভাবে ‘মৎস্য হেরিটেজ’ ঘোষণা করেছে সরকার। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, রুই জাতীয় মাছের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ এবং বিলুপ্তপ্রায় গাঙ্গেয় ডলফিনের আবাস রক্ষার লক্ষ্যেই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়, খাগড়াছড়ির রামগড় ও মানিকছড়ি উপজেলা, চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান, হাটহাজারী উপজেলা এবং পাঁচলাইশ থানা হয়ে প্রবাহিত হালদা নদীর দুই তীরবর্তী মোট ২৩ হাজার ৪২২ একর এলাকা এখন থেকে ‘হালদা নদী মৎস্য হেরিটেজ’ হিসেবে গণ্য হবে। হালদা নদী এবং নদী তীরবর্তী ৯৩ হাজার ৬১২টি দাগের ২৩ হাজার ৪২২ দশমিক ২৮০৫৯ একর জায়গা ‘হালদা নদী মৎস্য হেরিটেজ’ হিসেবে ঘোষণা করা হলো। এপ্রিল-জুন মাসে হালদা নদীর বিভিন্ন স্থানে রুইজাতীয় মাছের প্রজননের ফলে পর্যাপ্ত পরিমাণ নিষিক্ত ডিম পাওয়া যায়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দেশি বা বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুমতি ছাড়া হালদায় গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারবে না। নাজিরহাট ব্রিজ থেকে কর্ণফুলী মোহনা পর্যন্ত ভারী ইঞ্জিনচালিত নৌযান, বালুবাহী জাহাজ বা ড্রেজার চলাচল নিষিদ্ধ। হালদা ও তার শাখা নদী থেকে বালু উত্তোলন বা বালুমহাল ইজারা দেওয়া যাবে না। নদীর অববাহিকায় তামাক চাষ নিষিদ্ধ থাকবে। কৃষিজমিতে ক্ষতিকর কীটনাশক ও বালাইনাশক ব্যবহার করা যাবে না। নদীর পাড়সংলগ্ন এলাকায় নতুন কোনো ইটভাটা স্থাপন করা যাবে না।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  
এক ক্লিকে বিভাগের খবর