আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ভান্ডারিয়া শাখা কতৃক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ।
দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক :
/ ৬৪
বার পঠিত
আপডেট :
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ভান্ডারিয়া শাখা কতৃক শীতার্ত মানুষের মাঝে প্রায় চার শতাধিক কম্বল বিতরণ করেন।
শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুদ দাইয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারীয়া উপজেলা নির্বাহী অফিসার রেহানা আক্তার।
শাখা ব্যবস্থাপক বলেন ১৯৯৫ সাল থেকে আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ব্যাংকিং কার্যক্রম শুরু করে ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে ও ভূমিকা পালন করে আসছে তারই ধারাবাহিকতার অংশ হিসাবে এই কম্বল বিতরণ হয়।
তিনি সকলের সহযোগিতায় ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করেন।