সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত  এই সাফল্যে” আনন্দিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ পিরোজপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সড়ক দুর্ঘটনায় নিহত-আহত পরিবার’কে” বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা প্রদান ভান্ডারিয়ায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সাংবাদিক ও সুধিজনের সাথে পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী’র” মতবিনিময় সভা পিরোজপুরে “মোরশেদ স্মৃতি শিশু নিকেতনের (এসএসসি-২৬. জিপিএ-৫ ) কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  পিরোজপুরে জাতীয় পার্টির উদ্যোগে” উপজেলা দিবস পালিত সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে  ভান্ডারিয়ায় ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ ভান্ডারিয়ায় ভেজাল বিরোধী অভিযান” Uno কর্তৃক “ইসলাম ব্রাদার্স (শহীদ কবিরাজ) কে ২০ হাজার টাকা জরিমানা আদায়  ভান্ডারিয়ায় পূজা মন্ডপ পরিদর্শন করেন বরিশালের রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দায় ও পিরোজপুরের এসপি মুহাম্মদ তালেবুর রহমান

কাউখালীতে “তারেক রহমানের ৩১ দফা প্রচারে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ।।

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ৭২ বার পঠিত
আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১০:২৬ অপরাহ্ণ

তৃণমূল প্রতিনিধিঃ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা সম্পর্কে জনগণকে অবহিত করতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কাউখালীর নতুন বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান লিটু, আশরাফুল আলম সজল, ফাহিম মুনতাসীর, পিরোজপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ মাতুব্বর, সদস্য জাহিদুল ইসলাম, ৪ নং চিরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম শাহীন, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম হিরন, কাউখালি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন বলেন, তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মি. তারেক রহমানের ৩১ দফা হচ্ছে জনগণের ক্ষমতায়নের সনদ। তাই এটি জনগণের ঘরে-ঘরে পৌঁছে দিতে দল ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে।

তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে এবং তিনি স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী হিসেবে পিরোজপুর-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। দল যদি তাঁকে মনোনয়ন প্রদান করে, তবে তিনি ওই আসন থেকে প্রতিদান হিসেবে তারেক রহমানকে উপহার দেবেন; অন্য কোনো প্রার্থী নিলে তিনি তার পক্ষে কাজ করবেন। তিনি সমাবেশে বিএনপি, তারেক রহমান ও ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  
এক ক্লিকে বিভাগের খবর