বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ১৮৬ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৫:৩১ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধিঃ

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন করেছেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের ভবনের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এম আয়ুব হুসাইন, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমা আক্তার।

শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নিবির ইকবাল ও গণিত বিভাগের নাওমি নাওয়ারও বক্তব্য রাখেন। বক্তারা ধর্ষক ও নারী নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ ও কার্যকরের আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তার প্রতিবাদে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনসহ মানববন্ধনে অংশ নিয়ে এসব ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন।

মানববন্ধনে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, সারাদেশে যেভাবে ধর্ষণ ও নারী নির্যাতন বেড়েছে তাতে দেশবাসী অত্যন্ত আতঙ্কিত ও উদ্বিগ্ন। সাম্প্রতি  স্কুল-কলেজের সহ দেশে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীরা পর্যন্ত ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছেন। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম দুই মাসে ২৯৪ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন ৯৬ জন, যার মধ্যে ৪৪ জন শিশু। যা অত্যন্ত উদ্বেগজনক। আজকের এই মানববন্ধনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা ধর্ষণ, নারী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবং তাদের শাস্তির আওতায় আনুন।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর