বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ১৭ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ

তৃণমূল প্রতিনিধি:

ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল অসন্তোষ-উত্তেজনায়” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক।

​কয়েকদিন যাবত একটি বেনামি ও মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে এই  অসন্তোষ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের মানহানি এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এই ষড়যন্ত্রমূলক অভিযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক ও সহকর্মীদের দাবি, শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক সিনিয়র শিক্ষক হিসেবে প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে চান, কিন্তু তার নেতৃত্ব মানতে রাজি নন বিদ্যালয়ের অন্য শিক্ষকরা।
​গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অভিযোগ বাক্সে বিদ্যালয় সম্পর্কিত একটি নামবিহীন অভিযোগ পত্র জমা পড়ে। ওই আবেদনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, ইংরেজি শিক্ষক নাজমুল হাসান, গণিত শিক্ষক ওমর ফারুক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শিক্ষক কে এম জামাল হায়দারসহ অন্যান্যদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মনগড়া অভিযোগ তোলা হয়। পাশাপাশি এতে প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে।
​বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের মতে, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে এই মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক ও তার স্ত্রী নিজ বাসভবনে নিয়মিত প্রাইভেট পড়াতেন। তবে শিক্ষার্থীদের প্রবল আগ্রহ ইংরেজি শিক্ষক নাজমুল হাসান ও গণিত শিক্ষক ওমর ফারুকের কাছে পড়ার পক্ষে থাকায়। আবু বক্কর সিদ্দিক ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন সময় ক্লাসে শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন। এছাড়া নিজের প্রভাব বিস্তার ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার অসৎ উদ্দেশ্যে তিনি এই বেনামি আবেদনটি করিয়েছেন বলে সহকর্মীদের দৃঢ় ধারণা।
​এর প্রতিবাদে বিদ্যালয়ের ১১ জন শিক্ষক-শিক্ষিকা এবং ৩ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী একজোট হয়ে সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিককে সামাজিকভাবে ও দাপ্তরিকভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান এই বেনামি আবেদনকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও হীন চক্রান্ত হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। শিক্ষকদের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষক আবু বক্কর সিদ্দিককে বয়কট করার একটি লিখিত আবেদন তিনি পেয়েছেন।

​এ বিষয়ে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাসিবুল হাসান আগামী বুধবার বিদ্যালয় পরিদর্শনে আসার কথা রয়েছে।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর