আপডেট :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১:১৪ অপরাহ্ণ
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখেলি ইউনিয়নের গোলবুনিয়ায় নদী দখল করে ভবন নির্মাণ।
মঠবাড়িয়ার সাফা বাজার ও তেলিখালির গোলবুনিয়া সীমান্তের মধ্যে দিয়ে বয়ে যাওয়া প্রবাহমান সাফা নদী, সাফা বন্দরের ব্রিজের উত্তরপার গোলবুনিয়া অংশে এই নদী ভরাট করে ভবন নির্মাণ করেন স্থানীয় বাসিন্দা (হেমাত হাং) এর ছেলে ভূমিদস্যু আব্দুর রহিম।
তেলিখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৭ নং ওয়ার্ড মেম্বার বাদল হাওলাদার জানান আমরা স্থানীয় সরকারের একটা অংশ আমি ভান্ডারিয়ার ইউএনও স্যারের নির্দেশে পরিদর্শন করি এবং ভবন নির্মাণকারী রহিমকে প্রাথমিক নিষেধ করে আসি।
ভবন নির্মাণকারী আব্দুর রহিম জানান তাদের পূর্বপুরুষের জমি নদীতে ভেঙে গেছে তাই নদী ভরাট করে ভবন নির্মাণ করি।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন আমি সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে আমার প্রতিনিধি পাঠিয়েছি এবং এসিল্যান্ডকে দায়িত্ব দিয়েছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।
এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের মাঝে ব্যাপক ক্ষোবের সৃষ্টি হয়েছে নদী দখল ও নদীর স্বাভাবিক প্রবাহ বাঁধাগ্রস্ত করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এবং জনজীবনে দুর্ভোগ নেমে আসবে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে খুব দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য জোড়া দাবি তুলেন।