নানা আয়োজনের মধ্যে দিয়ে পিরোজপুরে “যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক :
/ ৬৫
বার পঠিত
আপডেট :
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১:৩০ অপরাহ্ণ
পিরোজপুর প্রতিনিধিঃ
নানান আয়োজনের মধ্যে দিয়ে পিরোজপুরে উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) সকালে জেলা স্টেডিয়াম মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, সালমান জাকির, তানজিদ হাসান শাওনসহ জেলা ও বিভিন্ন উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ। র্যালি ও সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক যুবদল নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। এসব অপচেষ্টা মোকাবিলায় পিরোজপুর জেলা যুবদলসহ সংগঠনের সব ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে।