নারী ও কন্যার প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধের প্রতিবাদে পিরোজপুরে প্রেস ব্রিফিং।
দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক :
/ ৭৬
বার পঠিত
আপডেট :
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
পিরোজপুর প্রতিনিধিঃ
নারী ও কন্যার প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধের প্রতিবাদে জনসচেতনতার লক্ষ্যে পিরোজপুরে প্রেস ব্রিফিং।
বক্তারা বলেন, প্রযুক্তি-নির্ভর জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা যথেষ্ট নয়। সরকার, বেসরকারি সংস্থা, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
বুধবার ( ১৭ই ডিসেম্বর ) পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলার এনজিও ব্যক্তিত্ব জিয়াউল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম. এ. রব্বানী ফিরোজ। এছাড়া বক্তব্য দেন পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, প্রেসক্লাব সহ-সভাপতি মো. খেলাফত হোসেন খসরু, এডভোকেট ওয়াহিদ হাসান বাবু, সাংবাদিক এইচ এম জুয়েল সাংবাদিক নাইন তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন নারী কর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির বিস্তারের ফলে নারী ও কিশোরীরা অনলাইনে হয়রানি, ব্ল্যাকমেইল, সাইবার বুলিং ও মানহানির মতো সহিংসতার শিকার হচ্ছেন, যা ভুক্তভোগীদের মানসিক স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ওপর মারাত্মক প্রভাব ফেলছে। তারা ডিজিটাল নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের জন্য সহজ অভিযোগ ব্যবস্থাপনা, দ্রুত আইনি সহায়তা এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল অবদানের জন্য ১৪ জন নারী প্রতিনিধিকে সম্মাননা প্রদান করা হয়।