স্বরূপকাঠিতে বিরল আকৃতির নবজাতকের জন্ম” শিশুটি’কে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি
দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক :
/ ৯৬
বার পঠিত
আপডেট :
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
তৃণমূল প্রতিনিধি:
নেছারাবাদ “স্বরূপকাঠি” একটি বেসরকারি প্রতিষ্ঠান সততা ডায়াগনস্টিক সেন্টারে জন্ম নিয়েছে বিরল শারীরিক গঠনের একটি নবজাতক। আল্লাহর অশেষ কুদরতে গত দুই দিন আগে জন্ম নেওয়া এই শিশুটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, নবজাতকটির একটি হাত নেই। অপর হাতটিতে রয়েছে মাত্র চারটি আঙুল। এছাড়া শিশুটির দুটি পা-ই নেই বলে জানিয়েছেন উপস্থিত স্বজনরা। জন্মের পর থেকেই শিশুটিকে নিয়ে উদ্বিগ্ন তার পরিবার।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই শিশুটির সুস্থতা কামনায় দোয়া করছেন এবং পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
চিকিৎসাবিজ্ঞানের তথ্যমতে, এ ধরনের জন্মগত শারীরিক ত্রুটি অনেক সময় জেনেটিক কারণ বা গর্ভাবস্থার জটিলতার কারণে হতে পারে �। বিশেষজ্ঞদের মতে, এমন শিশুর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি চিকিৎসা ও বিশেষ যত্ন।