বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

পাথরঘাটার পর্যটন কেন্দ্র  বিহঙ্গ দ্বীপসহ উপকূল সুরক্ষার দাবিতে মানববন্ধন 

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ১১৭ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৫:১৩ অপরাহ্ণ

বন বিভাগ-কে আরও আধুনিকায়ন করা সহ জনবল বৃদ্ধি, বন ধ্বংসকারী বনদস্যুদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি, নিরাপরাধ ব্যক্তিদের হয়রানি না করা, বিহঙ্গ দ্বীপসহ উপকূল সুরক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মো:জাহিদুল ইসলাম খান:                                 শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদে বিহঙ্গ দ্বীপে পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন, বিহঙ্গ দ্বীপ সুরক্ষা কমিটি এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, বিহঙ্গ দ্বীপ সুরক্ষা কমিটির সদস্য টাইগার জাকির, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, ইউপি সদস্য আল আমিন, বাদল সরদারসহ স্থানীয়রা।

এ সময় বক্তারা বলেন, বিহঙ্গ দ্বীপে ধানসি গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে কিছু বনদস্যুরা প্রতিনিয়ত কেটে বন উজাড় করছে, এছাড়াও পাথরঘাটার সবুজ বেষ্টনী ম্যানগোভ বনের গাছ কেটেও উজাড় করছে। বন বিভাগ মামলা দিলেও প্রকৃত অপরাধীরা ঝরা ছোয়ার বাইরে থাকে আর নির্দোষ ব্যক্তিরা হয়রানি হয়।

উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, বন হচ্ছে আমাদের উপকূলের রক্ষাকবচ। বনের কারনে আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষা হয়। কিন্তু অসাধু ব্যক্তিরা বন উজাড়ে মেতে উঠে। ফলে উপকূল যেমন হুমকির মুখে তেমনি জীববৈচিত্র্যও হুমকির মুখে। 

তিনি আরও বলেন, যত বড় বন সে হিসেবে বনবিভাগের জনবল নেই। বনবিভাগের আধুনিকায়নসহ জনবল নিয়োগের এখন সময়ের দাবি।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর