বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

বাংলাদেশের নদীর সংখ্যা ২৪০২টি হলেও  সরকারি তালিকায় ১ হাজার ৪১৫টি —লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী।।

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ১৭৮ বার পঠিত
আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ণ

এইচ এম জুয়েলঃ

 সরকারের প্রতিনিধি জেলা প্রশাসকরা  নদীকে খাল বানিয়ে ফেলেন অভিযোগ করে লেখক ও নদী গবেষক মাহবুব সিদ্দিকী বলেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্যোগে সর্বশেষ তালিকায় নদীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪১৫টি। কিন্তু আমরা সরেজমিন ঘুরে নদী পেয়েছি ২ হাজার ৪০২ টি। এর মধ্যে সুন্দরবনের সব নদী আসেনি। সুন্দরবনে নদী আছে ২২৭টি, অথচ খুলনা থেকে সুন্দরবনের নদীর তালিকা দিয়েছে ১৮টি। অনেক নদীকে সরকার খাল হিসেবে দেখিয়েছে।

সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘ আয়োজিত অংশগ্রহণমূলক গণপাঠ ‘হাজার নদী জাগাও’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,শনিবার (১৬ আগস্ট) রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে।

স্বাগত বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘের আহ্বায়ক এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।       মূল বক্তা ছিলেন লেখক ও নদী গবেষক মাহবুব সিদ্দিকী।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ। আনোয়ার সাদাত, সভাপতি, বাংলাদেশ নদী রক্ষা আন্দোলন। সুমন শামস, চেয়ারম্যান, নোঙর ট্রাস্ট এবং অ্যাডভোকেট আনোয়ার হোসেন।

এ সরকার নদীর যে তালিকা প্রণয়ন করেছে তা ভুলে ভরা জানিয়ে মাহবুব সিদ্দিকী বলেন, নদীর তালিকার ক্ষেত্রে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকদের ওপর নির্ভর করা হয়েছে। জেলা প্রশাসকরা সরেজমিন নদীর খোঁজ না করেই জুনিয়র কাউকে দায়িত্ব দেন। সেই জুনিয়রেরও হয়তো নদী সম্পর্কে কোনো ধারণা নেই এবং অন্তর্বর্তী সরকারের সময়ে করা নদীর তালিকা গতানুগতিক ও ভুলের পুনারাবৃত্তি।

 ** নদী বাঁচলে দেশ বাঁচবে ** “সুমন শামস” বলেন আমাদের এখনই সোচ্চার হওয়া দরকার। সরকারের কাছে আহ্বান পরিবেশের ভারসাম্য রক্ষা করতে নদী কে বাঁচিয়ে রাখতে এখনই উদ্যোগ নিতে হবে।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর