সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত  এই সাফল্যে” আনন্দিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ পিরোজপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সড়ক দুর্ঘটনায় নিহত-আহত পরিবার’কে” বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা প্রদান ভান্ডারিয়ায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সাংবাদিক ও সুধিজনের সাথে পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী’র” মতবিনিময় সভা পিরোজপুরে “মোরশেদ স্মৃতি শিশু নিকেতনের (এসএসসি-২৬. জিপিএ-৫ ) কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  পিরোজপুরে জাতীয় পার্টির উদ্যোগে” উপজেলা দিবস পালিত সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে  ভান্ডারিয়ায় ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ ভান্ডারিয়ায় ভেজাল বিরোধী অভিযান” Uno কর্তৃক “ইসলাম ব্রাদার্স (শহীদ কবিরাজ) কে ২০ হাজার টাকা জরিমানা আদায়  ভান্ডারিয়ায় পূজা মন্ডপ পরিদর্শন করেন বরিশালের রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দায় ও পিরোজপুরের এসপি মুহাম্মদ তালেবুর রহমান

ভান্ডারিয়া বাজার থেকে দুটি চোরাই ছাগল’সহ ২ চোর গ্রেপ্তার।।

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ২০২ বার পঠিত
আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৪:৫৮ অপরাহ্ণ

রাজাপুরের এক প্রতিবন্ধীর যুবকের চুরি হওয়া ২টি ছাগল ভান্ডারিয়া বাজার থেকে পুলিশ কর্তৃক উদ্ধার, গ্রেপ্তার-২”

তৃণমূল প্রতিনিধিঃ  আজ ৬ এপ্রিল শনিবার সকালে ভান্ডারিয়া বাজারের ছাগলের হাটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে ২ টি চোরাই ছাগল উদ্ধার করা হয় এবং এর সাথে জড়িত ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

পিরোজপুর জেলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম) এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোঃ মুকিত হাসান খাঁন ও ভান্ডারিয়া থানার ওসি আবির মোহাম্মদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

  1. গ্রেপ্তারকৃত আসামীরা হলেন ১। মোঃ আবু তালেব হালদার (২৩) পিতা- বাদশা হালদার সাং-সারেংকাঠি, থানা- নেছারাবাদ ও ২। মোঃ লাল মিয়া বেপারী (৬০), পিতা- মৃত সুলতান মল্লিক সাং-জামিরতলা, ৪ নং ওয়ার্ড, থানা- ভান্ডারিয়া জেলা- পিরোজপুর ।ছাগলদুটোর প্রকৃত মালিক প্রতিবন্ধী রিপন হাওলাদার (৩৫) পিতা- মৃত সোবহান হাওলাদার সাং- চরকেওতা থানা- রাজাপুর জেলা- ঝালকাঠি । তিনি শারীরিক প্রতিবন্ধী বিধায় তার সহায়- সম্বল ছিল উক্ত ছাগল দুটি যা গতরাতে আনুমানিক ১.০০ টার দিকে চুরি হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা তুলনামূলক কম দামে ছাগলদুটো কিনে বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে আসে। ভিকটিম তার ছাগল সনাক্ত করে হাতে পেয়ে জেলা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপণ করে।

উক্ত সংঘবদ্ধ চোর চক্রের বাকী আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে এবং ভান্ডারিয়া থানায় আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গৃহীত হয়েছে বলে জানান ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  
এক ক্লিকে বিভাগের খবর