বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

মা’কে গাছের সাথে বেঁধে” ঘরে আগুন দিলেন “ছেলে।

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ১৬৮ বার পঠিত
আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ

তৃণমূল প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে নিজের মাকে সুপারি গাছের সঙ্গে বেঁধে বসতঘর পেট্রল দিয়ে আগুনে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার প্রত্যন্ত চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইন্দুরকানীর চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে আল আমিন পরকীয়া ও মাদকাসক্তের কারণে সেনাবাহিনী থেকে গতবছর চাকরিচ্যুত হন। আল আমিনের চারিত্রিক সমস্যার কারণে তার দ্বিতীয় স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যান। এ ঘটনায় তিনি তার বাবাকে দোষারোপ করতে থাকেন। রোববার সকালে আল আমিন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তার বাবাকে মারার জন্য দা নিয়ে খুঁজতে থাকেন। এ অবস্থায় এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পুলিশ বাড়িতে গেলে আল আমিন পালিয়ে যান। একপর্যায়ে পুলিশ চলে গেলে আল আমিন উত্তেজিত হয়ে তার মাকে সুপারি গাছের সঙ্গে বাঁধেন। পরে পেট্রল দিয়ে বসতঘরে আগুন ধরিয়ে দেন। আগুনে বাড়িটি পুড়ে ভস্মিভূত হয়ে যায়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আল আমিনকে আটক করে থানায় নিয়ে আসে।

ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, সেই ছেলেকে আটক করা হয়েছে । এ ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় মামলা করবেন।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর